Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রোজ কেন দেরিতে চলছে ট্রেন, যাত্রী বিক্ষোভে উত্তাল রামরাজাতলা স্টেশন

দ্য ওয়াল ব্যুরো: রোজ কেন দেরিতে চলছে ট্রেন? এই অভিযোগ তুলে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার রামরাজাতলা স্টেশন চত্বরে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন নিত্যযাত্রীরা (Rail Blockade)। অভিযোগ, প্রতিদিন একই ঘটনা ঘটছে। ট্রেন দেরিতে চলায় অফিস যাত্রী থেকে নিত্য

রোজ কেন দেরিতে চলছে ট্রেন, যাত্রী বিক্ষোভে উত্তাল রামরাজাতলা স্টেশন

শেষ আপডেট: 2 August 2023 18:01

দ্য ওয়াল ব্যুরো: রোজ কেন দেরিতে চলছে ট্রেন? এই অভিযোগ তুলে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার রামরাজাতলা স্টেশন চত্বরে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন নিত্যযাত্রীরা (Rail Blockade)। অভিযোগ, প্রতিদিন একই ঘটনা ঘটছে। ট্রেন দেরিতে চলায় অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী- সমস্যায় পড়তে হচ্ছে সকলকেই। রেলকে বার বার বিষয়টা জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ।

বুধবার সন্ধেয় স্টেশন চত্বরে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। রেললাইন অবরোধ (Rail Blockade) করে চলে বিক্ষোভ। এর জেরে আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

এদিন সন্ধে ৮টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ। রাত ১০টা অবধি শেষ পাওয়া খবর অনুযায়ী স্টেশনে বিক্ষোভ চলছে। অভিযোগ, রোজই দেরিতে চলছে ট্রেন। কখনও আধ ঘণ্টা, কখনও এক ঘণ্টা দেরিতে চলছে ট্রেন। ফলে প্রতিদিনই গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে যাত্রীদের। রেলকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি। এদিকে অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে হাওড়াগামী লোকাল ও এক্সপ্রেস ট্রেন। চারটি লোকাল ট্রেন হাওড়া থেকে ছাড়তে পারেনি। এর মধ্যে রয়েছে হাওড়া-পাঁশকুড়া লোকাল, হাওড়া-মেচেদা লোকাল, হাওড়া-মেদিনীপুর লোকাল এবং হাওড়া-আমতা লোকাল। পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসও সাঁতরাগাছি এবং রামরাজাতলা স্টেশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। ডাউন লাইনেও অনেক ট্রেন আটকে।

অবরোধের জেরে দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ফলে রাতে সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। হাওড়ার বদলে কিছু ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়া হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস-সহ কিছু দূরপাল্লার ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়বে বলে জানা গেছে।

আরও পড়ুন: বারুইপুরের কলপুকুর বোজানোর চেষ্টা, জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

রেল অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরও ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা চলছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।


```