
শেষ আপডেট: 12 November 2022 14:41
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: রায়গঞ্জের (Raiganj) বধূ সুপ্রিয়া দেবী (Supriya Devi) খুনের (murder) তদন্তে নেমে ইতিমধ্যেই খুনিকে চিহ্নিত করেছে পুলিশ (police)। তদন্তকারী দলের হাতে যে তথ্যগুলো উঠে এসেছে সেগুলোকে হাতিয়ার করেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, সুপ্রিয়া দেবী খুনের পর তাঁর বাড়িতে গিয়ে দেখা যায় সেখান থেকে টাকাপয়সা কিংবা গয়না কিছুই চুরি হয়নি। তবে দুটো মোবাইল খোয়া গেছে। একটি সুপ্রিয়া দেবীর, অপরটি তাঁর ছেলের। এখানেই সন্দেহ দানা বেঁধেছে। আততায়ী কেন দু'টো মোবাইল নিয়ে গেল? পুলিশের তদন্তকারী দল মনে করছে, খুন করার পর কোনটা সুপ্রিয়া দেবীর মোবাইল তা বুঝতে না পেরে দু'টো মোবাইল নিয়েই গা ঢাকা দেয় সে।
কিন্তু মোবাইল নেওয়ার কারণ কী? পুলিশের তদন্তকারী আধিকারিকদের ধারণা, সুপ্রিয়া দেবীর মোবাইলের কল লিস্ট, চ্যাট হিস্ট্রি অথবা কোনও ছবি হয়তো চিহ্নিত করে দিতে পারতো আততায়ীকে। অথবা সে সুপ্রিয়া দেবীর পূর্ব পরিচিত ব্যক্তি। সেইসব ভেবেই খুনি দু'টো মোবাইল নিয়ে গা ঢাকা দিয়েছে।
একইসঙ্গে জানা গেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই খুনিকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। জানা গেছে, সুপ্রিয়া দেবীর প্রতিবেশীর বাড়ির সামনে লাগানো সিসিটিভির এবং বাড়ির সামনে থেকে এগিয়ে বড় রাস্তার সামনে লাগানো সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে পুলিশ সুনিশ্চিত হতে পেরেছে যে এই আততায়ী কে! এর পাশাপাশি পুলিশের তদন্তকারী কুকুর আততায়ীর যে গতিবিধি চিহ্নিত করেছে, তাও পুলিশি তদন্তের জন্য হাতিয়ার হিসাবে কাজ করছে বলেই জানা যাচ্ছে।
কিন্তু চিহ্নিত করা হলেও এখনও অবধি খুনি অধরা। গৃহবধু সুপ্রিয়া দত্ত খুনের ঘটনায় শুক্রবার থেকেই তদন্ত শুরু করেছে রায়গঞ্জ পুলিশ। তদন্তকারী পুলিশ আধিকারিকদের দাবি, সুপ্রিয়া দত্ত খুনের ঘটনায় আসামীর ধরা পড়া এখন শুধু সময়ের অপেক্ষা!
চুরি করতে গিয়ে স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ! গ্রেফতার তিন অভিযুক্ত, অধরা এখনও ১