Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

খুনের দিন দু'বার সুপ্রিয়াদের বাড়ি গিয়েছিল প্রবাল! সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: রায়গঞ্জের বধূ খুনের (Raiganj Murder Case) ঘটনায় আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল। অভিযুক্ত প্রবাল সরকার ঘটনার দিন দু'বার নিহত সুপ্রিয়া দত্তের বাড়িতে গিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ (CCTV Footag

খুনের দিন দু'বার সুপ্রিয়াদের বাড়ি গিয়েছিল প্রবাল! সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

শেষ আপডেট: 17 November 2022 11:43

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: রায়গঞ্জের বধূ খুনের (Raiganj Murder Case) ঘটনায় আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল। অভিযুক্ত প্রবাল সরকার ঘটনার দিন দু'বার নিহত সুপ্রিয়া দত্তের বাড়িতে গিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখেই বিষয়টি পুলিশের নজরে এসেছে।

প্রথমবার প্রবালকে দুপুর দু'টো নাগাদ সুপ্রিয়ার বাড়িতে ঢুকতে দেখা যায়। ৪০ মিনিট পর সেখানে থেকে বেরিয়ে যায় সে। বেশ কিছুক্ষণ পর আবার সুপ্রিয়ার বাড়িতে ফিরে আসে প্রবাল। তারপর সেখানে থেকে দ্রুত বেড়িয়ে যায়। সিসিটিভি ফুটেজে এমনটাই ধরা পড়েছে।

পাঁচ মৎস্যজীবীর ভাগ্য বদলাল ১৮টি নোরে ভোলা

বুধবার ফালাকাটা থেকে পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে সুপ্রিয়া খুনের অভিযুক্ত প্রবাল সরকার ওরফে ছোটো। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানাতে পেরেছে, গত দু'বছর ধরে সুপ্রিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তার কাছ থেকে সুপ্রিয়া দত্তের খোয়া যাওয়া দুটি মোবাইল উদ্ধার হয়েছে। পাশাপাশি যে মোটরসাইকেলে প্রবাল সুপ্রিয়ার বাড়িতে গিয়েছিল, সেটিও উদ্ধার করেছে পুলিশ।

জানা গিয়েছে, খুনের ‌‌‌‌‌‌‌'পর পুলিশের চোখে ধুলো দিতে বারবার নিজের আস্তানা বদল করছিল প্রবাল। ভোল বদল করতে মাথার চুল কেটে ফেলেছিল। কিন্তু শেষেমেশ পুলিশের চোখ এড়াতে পারেনি।

সিসিটিভি ফুটেজ দেখে আগেই সন্দেহভাজনকে চিনে ফেলেছিল পুলিশ। কিন্তু তখনও সেই ব্যক্তির পরিচয় তারা জানতে পারেনি। সুপ্রিয়া দত্তের বাড়ি থেকে খোয়া যাওয়া দুটি মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে গিয়েই সন্দেহভাজনের গতিবিধি নজরে আসে তাদের। এরপর নিজেদের ইন্টালিজেন্সকে কাজে লাগিয়ে পুলিশ প্রবালকে গ্রেফতার করে।


```