Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

রায়গঞ্জ, মুর্শিদাবাদ সিপিএম-কে ছেড়েই বাংলায় জোটে সম্মতি রাহুলের

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বাম-কংগ্রেস আসন সমঝোতার জট কাটার পথে। সৌজন্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস শীর্ষ সূত্রের খবর, রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন সিপিএম-কে ছেড়েই বাংলায় লোকসভা ভোট লড়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন তিনি। মনে করা হচ

রায়গঞ্জ, মুর্শিদাবাদ সিপিএম-কে ছেড়েই বাংলায় জোটে সম্মতি রাহুলের

শেষ আপডেট: 8 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বাম-কংগ্রেস আসন সমঝোতার জট কাটার পথে। সৌজন্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস শীর্ষ সূত্রের খবর, রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন সিপিএম-কে ছেড়েই বাংলায় লোকসভা ভোট লড়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন তিনি। মনে করা হচ্ছে দু'একদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে। শুরুতে বাম-কংগ্রেস আসন সমঝোতা বা জোট নিয়ে দু'পক্ষ উৎসাহ দেখালেও পরে জট বাঁধে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসন নিয়ে। সিপিএম জানিয়ে দেয় যার যেটা জেতা আসন, সে সেটায় লড়ুক। কিন্তু প্রদেশ কংগ্রেসের একাংশের নেতা ব্যাপারটা নিয়ে জল ঘোলা শুরু করেন। সূত্রের খবর, এতে সেই নেতাদের উপর বেশ অসন্তুষ্ট রাহুল। কারণ তিনি বাংলায় বামেদের সঙ্গে জোটেরই পক্ষে। কংগ্রেস সূত্রে খবর, যেহেতু দীপা দাসমুন্সিকে রায়গঞ্জে দাঁড় করানোর কথা হয়েছিল তাই তাঁকে বলা হয়েছে ২০২০ সালে রাজ্যসভার একটি নিশ্চিত আসন থেকে তাঁকে জিতিয়ে পাঠানো হবে। কংগ্রেস কিছুতেই সিপিএমের জেতা দুটি আসন ছাড়তে চাইছিল না। এর মধ্যে গিয়ে প্রদেশ সভাপতি সোমেন মিত্র দিন কয়েক আগে দিল্লিতে রাহুলের সঙ্গে দেখাও করে আসেন। তার পরেও জট কাটেনি। তার উপর গতকাল রাজ্য বামফ্রন্টের বৈঠকের পর ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ওই দুটি আসনে তাঁদের প্রার্থীর নামও ঘোষণা করে দেন। এতেও বিধানভবন কড়া প্রতিক্রিয়া দিয়েছিল। কিন্তু রাহুলের নির্দেশেই বাংলায় জোটের জট কার্যত খোলার পথে।

```