
শেষ আপডেট: 7 July 2022 05:41
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে থাকা অব্যবহৃত পিভিসি (PVC Pipe Flute) জলের পাইপ দিয়ে বাঁশি (Flute) তৈরি করে তাক লাগালেন আসানসোলের জিতেন রুই দত্ত (Jiten Rui Dutta)। জলের পাইপ দিয়ে তৈরি সেই বাঁশিগুলো দেখতে লোকজন ভিড় করছেন জিতেনবাবুর বাড়িতে।
বাড়িতে জলের লাইন আনার জন্য বর্তমানে পিভিসি পাইপের ব্যবহার বেশ বেড়েছে। তবে অনেক সময়েই বাড়তি পাইপ বাড়িতে পড়ে থাকে। কেউ সেগুলো ঘরের এককোণেই জমিয়ে রাখে, কেউ আবার বাইরে ফেলে দেয়। সেগুলো যে অন্য কাজেও লাগানো যেতে পারে, এতদিন সে কথা কারোর মাথাতেই আসেনি। সেখানেই অনন্য নজির সৃষ্টি করেছেন আসানসোলের চেলিডাঙার বাসিন্দা জিতেন রুই দত্ত।
যেই পাইপ জলের লাইন ছাড়া আর কোনও কাজে লাগানোর কথা কেউ ভাবেইনি, সেই পাইপ দিয়ে তিনি তৈরি করে ফেললেন চমৎকার কয়েকটি বাঁশি। তবে বাঁশি তো তৈরি করেছিলেন। কিন্তু সংশয় ছিল সেগুলি বাজবে কিনা। এরপর একটি বাঁশির ভেতর ফুঁ দিতেই আওয়াজ বার হতে দেখেন তিনি।
আসানসোল রবীন্দ্র ভবনে সাউন্ড সিস্টেম পরিচালনা করতে করতে বিভিন্ন ধরনের আওয়াজের ব্যাপারে জ্ঞান হওয়ায় তিনি বুঝেছেন, বিভিন্ন ধরনের বাঁশি থেকে বিভিন্ন সুরের আওয়াজ বের হবে। বাঁশি তৈরি হয়েছে, সেই বাঁশিতে সুরও এসেছে। এবার তাঁর দরকার একজন গুরুর, যিনি তাঁকে হাতে ধরে সঙ্গীতের সহজপাঠ দেবেন।
কোভিড বাড়ছে, ঘরে ঘরে জ্বর, চতুর্থ ঢেউ নিয়ে দুশ্চিন্তা না করে কী কী মেনে চলবেন