Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিজেপি কর্মীর দেহ মিলল খেত থেকে, ভোটের আগে উত্তেজনা পুরুলিয়ার মানবাজারে

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: পঞ্চায়েত ভোটের পাঁচদিন আগে খেত থেকে উদ্ধার হল এক বিজেপির কর্মীর দেহ। এই ঘটনায় তুমুল উত্তেজনা মানবাজারের কেন্দডি গ্রামে (Purulia BJP worker's body found)। পুলিশ জানিয়েছে মৃতের নাম বঙ্কিম হাঁসদা (৪৫)। মানবাজার

বিজেপি কর্মীর দেহ মিলল খেত থেকে, ভোটের আগে উত্তেজনা পুরুলিয়ার মানবাজারে

শেষ আপডেট: 3 July 2023 05:47

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: পঞ্চায়েত ভোটের পাঁচদিন আগে খেত থেকে উদ্ধার হল এক বিজেপির কর্মীর দেহ। এই ঘটনায় তুমুল উত্তেজনা মানবাজারের কেন্দডি গ্রামে (Purulia BJP worker's body found)।

পুলিশ জানিয়েছে মৃতের নাম বঙ্কিম হাঁসদা (৪৫)। মানবাজার ২ নম্বর ব্লকের বোরো-জারাগোড়া অঞ্চলের কেন্দডি গ্রামেই তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, হেঁসলা সংসদের কেন্দডি বুথে বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বঙ্কিমবাবু। রবিবার বিকেলে কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ মিলছিল না। সোমবার সকালে গ্রামের অদূরে একটি জলার পাশ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোরো থানার পুলিশ।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। ২০১৮র পঞ্চায়েত ভোটের পরে পুরুলিয়ার বলরামপুরে এক সপ্তাহের মধ্যে তিন বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছিল। গাছ থেকে একজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। দুজনের দেহ মিলেছিল বিদ্যুতের খুঁটি থেকে। রাজ্য রাজনীতির সীমা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও আলোচ্য হয়ে উঠেছিল সেই ঘটনা। বলরামপুরে ছুটে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার পঞ্চায়েত ভোট। আর ঠিক ভোটের মুখেই এবার বিজেপি কর্মীর দেহ উদ্ধার হল মানবাজারে।

বাসন্তীর পথে রাজ্যপাল, দেখা করবেন নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে


```