Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

পূর্বস্থলীতে পাখিরালয়ে ঘুরতে গিয়ে নৌকাডুবি! মৃত্যু ১ পর্যটকের, নিখোঁজ আরও ১

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পূর্বস্থলীতে (Purbasthali) নৌকাডুবি (boat)। পাখিরালয়ে নৌকা ভ্রমণ করতে গিয়ে জলে পড়ে যান মাঝি সহ মোট পাঁচজন। একজনের মৃত্যু হয়েছে (Tourists)। শনিবার রাত পর্যন্ত নিখোঁজ আরও একজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধম

পূর্বস্থলীতে পাখিরালয়ে ঘুরতে গিয়ে নৌকাডুবি! মৃত্যু ১ পর্যটকের, নিখোঁজ আরও ১

শেষ আপডেট: 7 August 2022 08:12

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পূর্বস্থলীতে (Purbasthali) নৌকাডুবি (boat)। পাখিরালয়ে নৌকা ভ্রমণ করতে গিয়ে জলে পড়ে যান মাঝি সহ মোট পাঁচজন। একজনের মৃত্যু হয়েছে (Tourists)। শনিবার রাত পর্যন্ত নিখোঁজ আরও একজন।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপি ছাড়িগঙ্গা এলাকায়। শনিবার বিকেলে সেখানেই একটি পাখিরালয়ে ঘুরতে গিয়েছিলেন চার ব্যক্তি। নৌকা ভ্রমণের সময় আচমকা তাঁদের নৌকা উল্টে যায় জলে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ। যান স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায়ও। মাঝি এবং ওই নৌকায় থাকা দুজনকে উদ্ধার করা হয় প্রায় সঙ্গে সঙ্গেই। কিন্তু বাকি দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

তবে শনিবার রাত পর্যন্ত আরও একজন পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়রা জানাচ্ছেন, চারজনই নাকি নেশাগ্রস্ত ছিলেন। প্রত্যেকের বাড়ি কৃষ্ণনগরে। তাঁদের নাম তন্ময় শীল শর্মা, তনয় মাঝি, সৈকত চট্টোপাধ্যায় এবং সৌরভ ভট্টাচার্য। প্রত্যেকের বয়স ৪০ বছর।

মাঝি সহ বাকিদের উদ্ধার করে পূর্বস্থলী হাসপাতালে পাঠানো হয় শনিবার রাতেই। ঠিক কী কারণে তাঁদের নৌকা আচমকা উল্টে গেল এখনও পর্যন্ত তা জানা যায়নি।

আরও পড়ুন: প্রতিবেশীর হাতে মুরগি খুন! বিচার চেয়ে মৃত পোষ্যকে নিয়েই থানায় মালিক


```