Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তৃণমূলের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেত্রীর! ধনিয়াখালিতে উত্তেজনা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দু'বছর পর ধনিয়াখালির (Dhaniyakhali) মহেশ্বরপুরের দলীয় কার্যালয়ের তালা খুলল বিজেপি। কার্যালয় খোলার পরেই তৃণমূলের পার্টি অফিসকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priya

তৃণমূলের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেত্রীর! ধনিয়াখালিতে উত্তেজনা

শেষ আপডেট: 3 September 2023 13:39

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দু'বছর পর ধনিয়াখালির (Dhaniyakhali) মহেশ্বরপুরের দলীয় কার্যালয়ের তালা খুলল বিজেপি। কার্যালয় খোলার পরেই তৃণমূলের পার্টি অফিসকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ধনিয়াখালিতে।

বিজেপি নেত্রীর উক্তিতে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। পোলবার দাদপুরের ব্লক সভাপতি সুভাষ চন্দ্র ঘড়া এই মন্তব্যকে 'ঔদ্ধত্যপূর্ণ' বলে দাবি করেছেন।

২০২১ সালে বিধানসভার ফল প্রকাশের পর ধনিয়াখালি বিধানসভার মহেশ্বরপুরে বিজেপির একটি দলীয় কার্যালয় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, স্থানীয় বিজেপি নেতৃত্ব সেই পার্টি অফিস পুনরুদ্ধার করতে গেলে বার বার তাদের বাধা দিয়েছে তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। তারপর থেকেই গত দু'বছর ধরে বন্ধ ছিল সেই পার্টি অফিস।

২০১৯ সালের লোকসভার নির্বাচনের পরে বিজেপির ওই পার্টি অফিসে দলীয় কর্মীরা জড়ো হতেন। কিন্তু গত দু'বছরে গেরুয়াশিবিরের সেই পার্টি অফিস বন্ধ থাকায় কার্যালয়ের সামনে বাইক পার্কিংয়ের জায়গা হয়ে উঠেছিল। বিজেপির দাবি, তৃণমূলের নেতাকর্মীরা ইচ্ছে করেই এভাবে পার্টি অফিস খোলা নিয়ে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে।

রবিবার দীর্ঘদিন ধরে তালা লাগানো সেই পার্টি অফিস পুনরুদ্ধার করতে এসেছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ ও জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ বিজেপির স্থানীয় নেতারা।

প্রথমে দাদপুর থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন তাঁরা। তারপরে তালা ভেঙে পার্টি অফিস নিজেদের দখলে নেয় বিজেপি। এর পর মহেশ্বরপুরে একটি পথসভাও করেন প্রিয়াঙ্কাদেবী।

সেখানে তিনি বলেন, 'এই পার্টি অফিসটি জাতীয় সড়কের আওতার মধ্যে পড়ে। ভাঙলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ভাঙতে পারে। এই পার্টি অফিস যদি তৃণমূল ভাঙতে আসে, তাহলে হাইকোর্টের অর্ডার নিয়ে তৃণমূলের প্রত্যেকটি পার্টি অফিসে বুলডোজার চালিয়ে দেব। আজকের পর থেকে পুলিশ আর কোনও বাধা দেবে না। কারণ পুলিশকে আইন শিখিয়ে দিয়েছি।'

এরপরেই ধনিয়াখালিতে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। বিজেপি নেত্রীর মন্তব্যের পাল্টা কটাক্ষ করে পোলবা দাদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চন্দ্র ঘড়া বলেন, 'এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা তাদের পক্ষেই সম্ভব। বিজেপি লোকসভা ভোটে জয়লাভের পর তারাই মহেশ্বরপুরে তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছিল। তাদের এই অহংকারী, দাম্ভিক, অত্যাচারী মানসিকতার জবাব দিয়েছে সাধারণ মানুষ। তাদের কোনও সংগঠন নেই বলেই তারা পার্টি অফিস খুলতে পারেনি।'

আরও পড়ুন: বিশ্বভারতীর আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি! আগেই রক্ষাকবচ পেয়েছিলেন উপাচার্য


```