Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সবজি রান্না করছিলেন বিচারাধীন বন্দি, মেরে ভাঙা হল হাত-পা! জলপাইগুড়ির জেলে হইচই

দ্য ওয়াল ব্যুরো: বিচারাধীন বন্দিকে (Prisoner) মেরে হাত-পা ভেঙে দেওয়ার (Beaten Brutally) অভিযোগ উঠল জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের (Jalpaiguri Jail) নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে! ঘটনায় ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি কেন্দ্

সবজি রান্না করছিলেন বিচারাধীন বন্দি, মেরে ভাঙা হল হাত-পা! জলপাইগুড়ির জেলে হইচই

শেষ আপডেট: 19 December 2022 18:43

দ্য ওয়াল ব্যুরো: বিচারাধীন বন্দিকে (Prisoner) মেরে হাত-পা ভেঙে দেওয়ার (Beaten Brutally) অভিযোগ উঠল জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের (Jalpaiguri Jail) নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে! ঘটনায় ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ। খবর পেয়ে জেলের বাইরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।

দিন কয়েক আগেই সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। তাই নিয়ে গোটা রাজ্যে তোলপাড় পড়ে গেছে। অভিযোগ উঠেছে খুনেরও। তার মধ্যেই রাজ্যের উত্তর প্রান্ত থেকে খবর এল পুলিশি হেফাজতে মারধরের।

জানা গেছে, গত ন'মাস ধরে মাদক সংক্রান্ত একটি মামলায় বিচারাধীন রয়েছেন জলপাইগুড়ি শহর সংলগ্ন মাসকলাইবাড়ি এলাকার বাসিন্দা সানি রাজবংশী নামের এক যুবক। সূত্রের খবর, আজ, সোমবার জেলের ভিতরেই আলু, পেঁয়াজ, রসুন-সহ কিছু আনাজপাতি জোগাড় করে নিজেই রান্না করার চেষ্টা করছিলেন ওই যুবক। দেখতে পেয়ে তাঁকে বাধা দেন এক কারারক্ষী। এর পরেই এই নিয়ে হাতাহাতি বেঁধে যায়।

সানির পরিবারের দাবি, আঝ, সোমবার সকালে তাঁরা জেল থেকেই খবর পান, যে সানিকে বেধড়ক মারধর করা হয়েছে। মার খেয়ে তাঁর হাত-পা ভেঙে গেছে! খবর পেয়েই পরিবারের লোকেরা ছুটে আসেন জেলে। কিন্তু তাঁরা ছেলের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। এই নিয়ে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা।

সানির স্ত্রী লক্ষ্মী রাজবংশী দাবি করেন, গাঁজা পাচার সংক্রান্ত মিথ্যা এক মামলায় তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। গত ন'মাস ধরে বন্দি রয়েছেন তিনি। এর মধ্যেই আজ কেউ একজন ফোন করে জানান, তাঁর স্বামীকে মেরে হাত-পা ভেঙে দিয়েছে পুলিশ। খবর পেয়ে জেলে গিয়ে তাঁরা দেখা করতে চেয়েছিলেন সানির সঙ্গে, কিন্তু অনুমতি মেলেনি।

অন্যদিকে, এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে জেল কর্তৃপক্ষ। জখম আবাসিককে জলপাইগুড়ি সদর হাসপাতালের পুলিশ সেলে ভর্তি করা হয়েছে। ঘটনায় একজন কারারক্ষীকে শোকজ করে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলেও জেল কর্তৃপক্ষ জানিয়েছেন।

সরকারি পানীয় জলে পচাগলা মাংসের টুকরো, রক্ত, লোম! ভয়াবহ অভিযোগ জামুড়িয়ায়


```