Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আছে প্রধানমন্ত্রীর সই ও স্পর্শ, বাঁকুড়ার দুই কন্যার জন্য আসছে বিয়ের প্রস্তাব

মৃন্ময় পান, বাঁকুড়া: একটা দুর্ঘটনাই যে জীবনের মোড় ঘুরিয়ে দেবে, তা কখনও ভাবতেও পারেননি বাঁকুড়ার জঙ্গলমহলের দুই কন্যা। ঘটনার আচমকা অভিঘাতে এভাবে প্রায় ভিআইপি বনে যাওয়ার ঘোর যেন এখনও কাটছে না রীতা-অনিতার। বাঁকুড়ার রানিবাঁধের কলেজপড়ুয়া দুই

আছে প্রধানমন্ত্রীর সই ও স্পর্শ, বাঁকুড়ার দুই কন্যার জন্য আসছে বিয়ের প্রস্তাব

শেষ আপডেট: 27 July 2018 14:46

মৃন্ময় পান, বাঁকুড়া: একটা দুর্ঘটনাই যে জীবনের মোড় ঘুরিয়ে দেবে, তা কখনও ভাবতেও পারেননি বাঁকুড়ার জঙ্গলমহলের দুই কন্যা। ঘটনার আচমকা অভিঘাতে এভাবে প্রায় ভিআইপি বনে যাওয়ার ঘোর যেন এখনও কাটছে না রীতা-অনিতার। বাঁকুড়ার রানিবাঁধের কলেজপড়ুয়া দুই বোন অনিতা মুদি ও রীতা মুদি এখন দিব্য টের পাচ্ছে, রাতারাতি কী করে সব কিছু বদলে যায়। শুধু তাই নয়, ভাবতেও পারেননি, হুড়মুড়িয়ে আসছে বিয়ের প্রস্তাবও! সৌজন্যে দুর্ঘটনা। চলতি মাসের ১৬ তারিখে মেদিনীপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও হাজার-হাজার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে পশ্চিম মেদিনীপুরে বিজেপির কিষাণ কল্যাণ জনসভায় গিয়েছিলেন রানীবাঁধের দুই বোন, রীতা এবং অনিতা। এ যেন উৎসবের মতোই ছিল ওঁদের কাছে। ঘরের কাছে প্রধানমন্ত্রী এসেছেন বলে কথা! এ সুযোগ কি ছাড়া যায়! কিন্তু এত আনন্দ নিয়ে যাওয়ার সময়ে ভাবতেও পারেননি কী বিপদ অপেক্ষা করে আছে। ভাষণ চলাকালীন, সভার মাঝপথে আচমকা ঘটে যায় বিপর্যয়। মঞ্চ সংলগ্ন একটি সামিয়ানা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেখানেই ছিলেন রীতা-অনিতা। গুরুতর আহত হন দু’জনেই। আরও অনেকের সঙ্গে মেদিনীপুরের হাসপাতালে ভর্তি করা হয় বাঁকুড়া সারদামণি মহিলা মহাবিদ্যালয়ের এই দুই ছাত্রীকেও। এর পরেই শুরু ম্যাজিক। [caption id="attachment_22378" align="aligncenter" width="960"] তাঁর অটোগ্রাফ[/caption] সভা শেষ করেই সটান হাসপাতালে পৌঁছে যান প্রধানমন্ত্রী স্বয়ং। কথা বলেন প্রায় আহতদের সঙ্গে, খোঁজ নেন কেমন আছেন তাঁরা। কিন্তু রীতা-অনিতার জন্য অপেক্ষা করছিল আরও কিছু। প্রধানমন্ত্রী খোঁজ তো নেনই, সেই সঙ্গে স্নেহের  হাত বুলিয়ে দেন দু’জনের মাথায়। দ্রুত সুস্থতা কামনা করেন এই দুই বোনের, আশীর্বাদ করেন আন্তরিক ভাবে। এত কাছে দেশের প্রধানমন্ত্রীকে পেয়ে, তাঁর আশীর্বাদ নিয়ে, অটোগ্রাফ নিয়ে নিতে ভুল করেননি জঙ্গলমহলের এই দুই কন্যা। পাশেই কেউ এক জন এগিয়ে দেন কাগজ। সইয়ের জন্য অনুরোধ করেন দুই বোন। "উনি প্রথমে রাজি হননি। তার পরে আমি একটু অনুরোধ করতেই লিখে দেন, 'রীতা মুদি তুম সুখী রহো'। বোনের নাম করেও একই কথা লেখেন।"-- বলেন রীতা। ব্যস, এতেই কেল্লা ফতে। প্রধানমন্ত্রীর আশীর্বাদের চিহ্নখচিত এই কাগজ ঘিরেই যেন চড়চড়িয়ে বাড়তে থাকে দুই বোনের খ্যাতির পারদ। এই খবর জানাজানি হতেই অভিনন্দনের ঢল নামে রীতা-অনিতার উপরে। দেশ ও রাজ্যের বিভিন্ন প্রথম সারির সংবাদমাধ্যমে প্রকাশ হয় ঘটনাটি। জঙ্গলমহলের রীতা-অনিতার প্রধানমন্ত্রীর স্পর্শ আর অটোগ্রাফ পাওয়ার খবর জেনে যায় সকলে। রানীবাঁধের এই দুই বোনকে চিনতে ভুল হয়নি তাঁদের সহপাঠী, বন্ধু, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী থেকে আশপাশের গ্রামে কারওই। তাই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরতেই এই দুই বোনের বাড়িতে ভিড় জমিয়েছেন সকলে। তাঁরা যেন রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠলেন! রীতা বলছেন, "শেষ দশ দিন যেনম নিঃশ্বাস ফেলার ফুরসৎ পাইনি!" এখানেই শেষ নয়। এর পরেই বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে দুই বোনের। রীতার জন্য বিয়ের প্রস্তাব আসে ভিন্ রাজ্য থেকেও। ঝাড়খন্ডের টাটার এক জন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিনা পণে রীতাকে বিয়ে করতে চেয়ে চিঠি লিখেছেন। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দুই বোনের সাক্ষাতের খবর দেখেই তিনি এই বিয়ের প্রস্তাব পাঠান। এ ছাড়াও বাঁকুড়ার বিভিন্ন জায়গা থেকে আসে একাধিক বিয়ের প্রস্তাব। বোনেরা অবশ্য এখন বিয়েতে নারাজ। তাঁরা প্রধানমন্ত্রীর 'বেটি পড়াও বেটি বাঁচাও' মন্ত্রে দীক্ষিত হয়ে পড়াশোনা চালিয়ে যেতে চান এবং নিজেদের পায়ে দাঁড়াতে চান। বিয়ের কথা তার পরে ভাববেন। তাঁদের পরিবারের লোকজনও তাঁদের সাথে একমত। আপাতত এই হঠাৎ-সেলিব্রিটি জীবনে বেশ মশগুল জঙ্গলমহলের দুই কন্যা।

```