Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শুভেন্দুর সভার আগে পোস্টার যুদ্ধে সরগরম সমুদ্র পাড়

দ্য ওয়াল ব্যুরো: সূর্যের তাপে সমুদ্রতটের বালি যেমন তেতে ওঠে তার চেয়েও যেন তপ্ত উপকূলের রামনগর। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভার আগেই পোস্টার যুদ্ধে সরগরম এলাকা। নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষ্যে রামনগর আরএস ময়দানে বৃহস্পতিবার সভা করবেন

শুভেন্দুর সভার আগে পোস্টার যুদ্ধে সরগরম সমুদ্র পাড়

শেষ আপডেট: 18 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সূর্যের তাপে সমুদ্রতটের বালি যেমন তেতে ওঠে তার চেয়েও যেন তপ্ত উপকূলের রামনগর। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভার আগেই পোস্টার যুদ্ধে সরগরম এলাকা। নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষ্যে রামনগর আরএস ময়দানে বৃহস্পতিবার সভা করবেন শুভেন্দু। সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কিন্তু তার আগে পোস্টার পাল্টা পোস্টারে যেন যুদ্ধ যুদ্ধ পরিবেশ। শুভেন্দু অনুগামীদের পোস্টারের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ হোর্ডিংয়ে রামনগর বাজার ভরিয়ে দিয়েছেন বিধায়ক অখিল গিরির লোকজন। অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির নামে সেইসব হোর্ডিং পড়েছে রামনগরের মোড়ে মোড়ে। শুভেন্দুর আজকের সভার পাল্টা রামনগরে তৃণমূলের ব্যানারে সভা ডেকেছিলেন অখিল। কিন্তু রাজ্য তৃণমূল নেতৃত্ব তাতে নিষেধাজ্ঞা জারি করায় সভা না হলেও নজিরবিহীন পোস্টার রাজনীতি দেখল রামনগর। জেলার রাজনীতিতে শুভেন্দু, শিশির অধিকারীদের সঙ্গে অখিল গিরির বরাবরই বৈরিতার সম্পর্ক। সাম্প্রতিক সময়ে তা আরও জোরালো হয়েছে। একদিকে যেমন রাজ্য তৃণমূল নেতৃত্ব বরফ গলাতে মরিয়া প্রয়াস চালাচ্ছে অন্যদিকে অখিল আদাজল খেয়ে শুভেন্দুর বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছেন। পর্যবেক্ষকদের মতে, দাদার অনুগামীরা যেমন শুভেন্দুর প্রচারে ব্যস্ত পাল্টা অখিল বোঝাতে চইছেন দিদি ছাড়া দাদা কিছুই নন। কয়েকদিন আগে রামনগরে গিয়ে শুভেন্দু বলেছিলেন ১৯ নভেম্বর অনেক কিছু বলব। সেদিকেই চোখ আজ সকলের। তৃণমূলও তাকিয়ে রয়েছে শুভেন্দু কী বলেন সেদিকে। কিন্তু তার আগে চোখ টেনে নিল পোস্টারের লড়াই।

```