Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিজারের সময়েই মারা যান প্রসূতি, জানত না পরিবার! কৃষ্ণনগরের হাসপাতালে ভাঙচুর

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি থাকাকালীনই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল, তবু বাড়ির লোককে জানানো হয়নি বলেই অভিযোগ। শেষে সিজারও করে দেওয়া হয় না জানিয়েই, তারপরই রীতা দাস নামের বছর কুড়ির সেই যুবতীর মৃত্যু হয়। সেই ঘটনায় ব্যাপক

সিজারের সময়েই মারা যান প্রসূতি, জানত না পরিবার! কৃষ্ণনগরের হাসপাতালে ভাঙচুর

শেষ আপডেট: 17 December 2021 17:25

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি থাকাকালীনই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল, তবু বাড়ির লোককে জানানো হয়নি বলেই অভিযোগ। শেষে সিজারও করে দেওয়া হয় না জানিয়েই, তারপরই রীতা দাস নামের বছর কুড়ির সেই যুবতীর মৃত্যু হয়। সেই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে নদিয়ার কৃষ্ণনগরে। কোতোয়ালি থানার অন্তর্গত চাঁদ সড়ক এলাকার টিউলিপ নার্সিংহোমে চলে ভাঙচুর। সেখানেই ভর্তি ছিলেন রীতা। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির জেরেই মৃত্যু। সূত্রের খবর, নদিয়ার দোগাছি এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা রীতা দাসকে কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর প্রসবকাল আসন্ন মনে করে পরিবারকে না জানিয়েই ওই প্রসূতিকে সিজার করা হয়। এরপর রীতার শারীরিক অবস্থার অবনতি ঘটলে অন্যত্র স্থানান্তরিত করা হয়। যদিও ওই বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, অনেক আগেই ওই যুবতীর মৃত্যু ঘটেছে। এরপরই ওই বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর চালান রোগীর আত্মীয় ও পরিজনরা। যদিও গোটা ঘটনার অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রসূতি মারা গেলেও সদ্যোজাত শিশুটি সুস্থ আছে বলেই জানা যায়। তাছাড়া পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনা খতিয়ে দেখছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

```