Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জ্যোতিবাবু-দেবশ্রী বাদ, মাদারের সঙ্গে ক্রপড ছবি নিয়ে ট্রোলের মুখে প্রসেনজিত্‍

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি তাঁর কোনও ছবি নিয়ে তেমন হইচই হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে কি আর সেলুলয়েডের নক্ষত্রদের ছবি লাগে! কখন যে পর্দার নায়ক সামাজিক মাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়ে যাবেন কেউ বলতে পারবে না! এই যেমনটা হল অভিনেতা প্রসেনজ

জ্যোতিবাবু-দেবশ্রী বাদ, মাদারের সঙ্গে ক্রপড ছবি নিয়ে ট্রোলের মুখে প্রসেনজিত্‍

শেষ আপডেট: 27 August 2021 08:08

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি তাঁর কোনও ছবি নিয়ে তেমন হইচই হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে কি আর সেলুলয়েডের নক্ষত্রদের ছবি লাগে! কখন যে পর্দার নায়ক সামাজিক মাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়ে যাবেন কেউ বলতে পারবে না! এই যেমনটা হল অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। গতকাল ছিল মাদার টেরেসার জন্মদিন। প্রয়াত নোবেলজয়ী সমাজ সেবিকা তথা মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠাতাকে ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছিলেন টলিউডের বুম্বাদা। একটি ফ্রেমে তাঁর সঙ্গে মাদারের ছবি পোস্ট করেছিলেন প্রসেনজিত্‍। সেই ছবি নিয়েই তৈরি হল বিতর্ক। অনেকের অভিযোগ, ক্রপড ছবি পোস্ট করেছেন প্রসেনজিত্‍। আসল ছবি কী তাও কার্যত উপচে পড়েছে প্রসেনজিতের কমেন্ট বক্সে। কেউ অভিনেতার উদ্দেশে লিখেছেন, সত্যকে স্বীকার করতে লজ্জা হয়? কেউ আবার ঝাঁঝাল স্বরে লিখেছেন, মেরুদণ্ডহীন। প্রসেনজিতের এক অনুরাগী লিখেছেন, "পুরো ছবি দিলে সম্মান বাড়ত, কমত না। এত কাঁচা কাজ কেউ করে?" অনেকে আবার রাজনীতি ও ব্যক্তিগত সম্পর্ককেও জুড়ে দিয়েছেন। কেউ লিখেছেন, দেবশ্রীকে ফ্রেম থেকে ছেঁটে ফেললে কি বাংলার মানুষ অতীতটা ভুলে যাবে? না আপনি তা অস্বীকার করতে পারবেন? এক তরুণী লিখেছেন, "জ্যোতিবাবু বাদ কেন বুম্বাদা? ফটোশপটা কি বিজেপি আইটি সেলের করা?" অনেক সময় দেখা যায়, সেলেবরা এরকম ট্রোলের মুখে পোস্ট উড়িয়ে দেন। কিন্তু শুক্রবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত প্রসেনজিতের অফিশিয়াল পেজে তা রয়েছে। কমেন্টও ডিলিট হয়নি। তবে যত সময় এগোচ্ছে তত লম্বা হচ্ছে কমেন্ট বক্স। সমালোচনার সুরও চড়ছে!

```