Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার ছবি দিয়ে পোস্টার পড়ল ব্যান্ডেলে, ‘সন্ধান চাই’

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। এরমধ্যে তাঁকে দল বহিষ্কারও করে দিয়েছে। এবার সেই শান্তনুর স্ত্রীর (Shantanu's wife Priyanka) সন্ধান চেয়ে পোস্টারে ছয়লাপ হল ব্যান্ডেল (B

শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার ছবি দিয়ে পোস্টার পড়ল ব্যান্ডেলে, ‘সন্ধান চাই’

শেষ আপডেট: 16 March 2023 12:14

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। এরমধ্যে তাঁকে দল বহিষ্কারও করে দিয়েছে। এবার সেই শান্তনুর স্ত্রীর (Shantanu's wife Priyanka) সন্ধান চেয়ে পোস্টারে ছয়লাপ হল ব্যান্ডেল (Bandel)।

বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল কেওটা মিলিটারি কলোনিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার সন্ধানে পোস্টার পড়ে। বেনামি এই পোস্টারগুলি (poster) ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় ব্যান্ডেল কেওটা মিলিটারি কলোনিতে। যদিও কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানেন না এলাকার বাসিন্দারা।

গত শুক্রবার সিজিও কমপ্লেক্সে জেরা করতে ডেকে শান্তনুকে গ্রেফতার করে ইডি। এরপরেই শান্তনুর একের পর এক সম্পত্তির হদিশ মেলে। বাড়ি, প্রোমোটিং ব্যবসা, রেস্তোরাঁ, ধাবা, যার অনেকগুলোই আবার প্রিয়াঙ্কার নামে। বিদ্যুত দফতরের একজন কর্মীর এমন সম্পত্তির বহরে রীতিমতো চোখ কপালে ওঠে ইডি আধিকারিকদের। শান্তনু গ্রেফতার হওয়ার পর থেকে প্রিয়াঙ্কাও লোকচক্ষুর আড়ালে রয়েছেন। তবে মঙ্গলবার তৃণমূলের এক প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে একটি সাদা ইনোভা গাড়ির উপস্থিতিতে দলেই গুঞ্জন, প্রিয়াঙ্কা নাকি দেখা করতে এসেছিলেন ওই বিধায়কের সঙ্গে। তবে এই তথ্যের সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। বরং লোকচক্ষুর সামনে প্রিয়াঙ্কার অনুপস্থিতি জল্পনা বাড়াচ্ছে প্রতিদিন। এই পোস্টার তারই ফলশ্রুতি বলেই মনে করা হচ্ছে।

বলাগড় ব্লক তৃণমূল সহ সভাপতি তপন দাস অবশ্য দাবি করেন প্রিয়াঙ্কা কোথাও পালিয়ে যাননি। তিনি বলেন, “শান্তনু ইডি হেফাজতে আছে। আমি শুনেছি প্রিয়াঙ্কাকেও ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। আমার মনে হয় প্রিয়াঙ্কা কোথাও পালিয়ে যাননি। ওঁর উচিত ইডি অফিসে গিয়ে তদন্তে সহযোগিতা করা।”

এদিকে বিজেপির দাবি, তৃণমূলের যে অংশ শান্তনুর বহিষ্কারে খুশি হয়েছে, তারাই এই পোস্টার লাগিয়েছে। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, “খুব অল্প সময়ে বিপুল সম্পত্তি করেছে শান্তনু। তার স্ত্রীর নামেও রয়েছে বিপুল সম্পত্তি। ইডি তাকে গ্রেফতারের পরেই সে দল থেকে বহিষ্কৃত হয়। তার বহিষ্কারের সিদ্ধান্তে যারা খুশি হয়েছে তারাই এই পোস্টার দিয়েছে।”

কারা লাগাল এই পোস্টার, তা নিয়ে যেমন কৌতূহল রয়েছে, তেমনই প্রিয়াঙ্কার ব্যাপারে ইডির পদক্ষেপও নিয়েও জল্পনা তুঙ্গে। সব মিলিয়েই সরগরম গোটা জেলা।

সিবিআইকে ধমক বিচারকের: আপনাদের নামে নালিশ করব, নইলে আমি ফাঁসব


```