বাংলাদেশে মন্দির ভাঙচুরের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ, আটকাল পুলিশ, সোদপুরে তুলকালাম
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার যে ছবি গত কয়েকদিন ধরে সামনে এসেছে তারই প্রতিবাদে এদিন পথে নামে বিজেপি (BJP)। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সোদপুরে বিজেপির তেমন একটি কর্মসূচিতেই বাধা দিয়েছে পুল
শেষ আপডেট: 18 October 2021 17:08
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার যে ছবি গত কয়েকদিন ধরে সামনে এসেছে তারই প্রতিবাদে এদিন পথে নামে বিজেপি (BJP)। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সোদপুরে বিজেপির তেমন একটি কর্মসূচিতেই বাধা দিয়েছে পুলিশ, যা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে ঘোলা মোড়ে। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।
মদন নিজেকে বসালেন রবীন্দ্রনাথের আসনে, কী বললেন জানেন
জানা গেছে, এদিন সোদপুর মুড়াগাছা মোড়ে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। তার নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা শীলভদ্র দত্ত ও খড়দহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা। কিন্তু অভিযোগ, কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
এরপরই ঘটনাস্থল থেকে এক মহিলা-সহ পাঁচজনকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ। অশান্তির জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে সোদপুর মধ্যমগ্রাম রোড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'