
শেষ আপডেট: 27 July 2023 14:34
দ্য ওয়াল ব্যুরো: মানিকচক থানার মথুরাপুরের বাসিন্দা লক্ষ্মীরানি সিংহকে গুরুতর অসুস্থ অবস্থায় মালদহের (Malda) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় (Police saves life by giving blood)। তাঁর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই কমে গেছিল। খুব দ্রুত তাঁকে রক্ত দেওয়া দরকার বলে জানাচ্ছিলেন ডাক্তাররা। কিন্তু কিছুতেই মায়ের জন্য রক্ত জোগাড় করতে পারছিলেন না ৬৩ বছরের ওই প্রৌঢ়ার ছেলে।
এই খবর পান ইংরেজবাজার (English Bazar) থানার এসআই সুজিতকুমার চৌধুরী। ‘ও’ পজেটিভ ব্লাড গ্রুপ তাঁর। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধার ছেলের সঙ্গে যোগাযোগ করে ছুটে আসেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃদ্ধার ছেলেকে নিয়ে পৌঁছে যান হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে।
অবশেষে প্রাণ বাঁচে লক্ষ্মীরানি সিংহের। ওই পুলিশ আধিকারিক এইভাবে এগিয়ে আসায় খুশি বৃদ্ধার ছেলে উজ্জ্বল সিংহ।তিনি বলেন, পুলিশকে সবাই ভয় পায়, এড়িয়ে চলে। সেই পুলিশই তাঁর মাকে নতুন জীবন দিলেন।
আরও পড়ুন: ট্রলারে তল্লাশি চালাতেই মিলল খোকা ইলিশ, দেখুন ভিডিও