Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচালেন ইংরেজবাজার থানার এসআই, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মানিকচক থানার মথুরাপুরের বাসিন্দা লক্ষ্মীরানি সিংহকে গুরুতর অসুস্থ অবস্থায় মালদহের (Malda) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় (Police saves life by giving blood)। তাঁর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই কমে গেছিল। খ

রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচালেন ইংরেজবাজার থানার এসআই, দেখুন ভিডিও

শেষ আপডেট: 27 July 2023 14:34

দ্য ওয়াল ব্যুরো: মানিকচক থানার মথুরাপুরের বাসিন্দা লক্ষ্মীরানি সিংহকে গুরুতর অসুস্থ অবস্থায় মালদহের (Malda) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় (Police saves life by giving blood)। তাঁর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই কমে গেছিল। খুব দ্রুত তাঁকে রক্ত দেওয়া দরকার বলে জানাচ্ছিলেন ডাক্তাররা। কিন্তু কিছুতেই মায়ের জন্য রক্ত জোগাড় করতে পারছিলেন না ৬৩ বছরের ওই প্রৌঢ়ার ছেলে।

এই খবর পান ইংরেজবাজার (English Bazar) থানার এসআই সুজিতকুমার চৌধুরী। ‘ও’ পজেটিভ ব্লাড গ্রুপ তাঁর। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধার ছেলের সঙ্গে যোগাযোগ করে ছুটে আসেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃদ্ধার ছেলেকে নিয়ে পৌঁছে যান হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে।

এরপর রক্ত দেন পুলিশকর্তা (Police saves life by giving blood)।

অবশেষে প্রাণ বাঁচে লক্ষ্মীরানি সিংহের। ওই পুলিশ আধিকারিক এইভাবে এগিয়ে আসায় খুশি বৃদ্ধার ছেলে উজ্জ্বল সিংহ।তিনি বলেন, পুলিশকে সবাই ভয় পায়, এড়িয়ে চলে। সেই পুলিশই তাঁর মাকে নতুন জীবন দিলেন।

আরও পড়ুন: ট্রলারে তল্লাশি চালাতেই মিলল খোকা ইলিশ, দেখুন ভিডিও


```