Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পুলিশ নিয়োগেও গন্ডগোল রাজ্যে! করুণাময়ীতে জমায়েত চাকরিপ্রার্থীদের, আটক করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগের অস্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। এবার তার মধ্যেই পুলিশের নিয়োগ (Police Recruitment) পরীক্ষায় সমস্ত রেজাল্ট বের করার দাবিতে শুরু হল নতুন আন্দোলন। আজ, শুক্রবার সকালে করুণাময়ীতে জমায়েত (Protest in Karuna

পুলিশ নিয়োগেও গন্ডগোল রাজ্যে! করুণাময়ীতে জমায়েত চাকরিপ্রার্থীদের, আটক করল পুলিশ

শেষ আপডেট: 20 January 2023 08:43

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগের অস্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। এবার তার মধ্যেই পুলিশের নিয়োগ (Police Recruitment) পরীক্ষায় সমস্ত রেজাল্ট বের করার দাবিতে শুরু হল নতুন আন্দোলন। আজ, শুক্রবার সকালে করুণাময়ীতে জমায়েত (Protest in Karunamoyee) করেন আন্দোলনকারীরা। তার মধ্যেই ধরপাকড়ও শুরু করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে।

আন্দোলনকারীদের দাবি, মিথ্যা রিজার্ভেশন পলিসির নাম করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাঁদের সমস্ত নিয়োগ পরীক্ষার রেজাল্ট আটকে রেখেছে। রিক্রুটমেন্ট বোর্ড আন্দোলনকারীদের জানিয়েছে আদালত নাকি তাদের ক্লিয়ারেন্স দেয়নি। এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের প্রশ্ন, 'পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্ট যখন নিউ রিজার্ভেশন পলিসির আন্ডারে হচ্ছে, তাহলে আমাদেরটা কেন আটকে থাকবে?'

পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত রেজাল্ট দ্রুত বের করার দাবিতে এদিন সকালে করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে মিছিল করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে যাওয়ার কথা আগেই জানত পুলিশ৷ তাই সকাল থেকেই আগাম করুণাময়ী চত্বর ঘিরে ফেলেছিলেন সাদা পোশাকের পুলিশকর্মীরা৷

অভিযোগ, এদিন আন্দোলনকারীরা করুণাময়ীর মোড়ে জমায়েত করার পরেই সেখান থেকে তাঁদের পাকড়াও করা শুরু হয়। বেশ কয়েকজনকে প্রিজনভ্যানে তোলে পুলিশ। এর আগেই শিক্ষকের চাকরিপ্রার্থীদের জমায়েতে এভাবেই ধরপাকড় চালিয়েছিল পুলিশ। এদিনও যেন ফের তেমনই দৃশ্য দেখল কলকাতা৷

খড়্গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুতে ডিরেক্টরকে ভর্ৎসনা আদালতের, ‘আপনারও তো সন্তান রয়েছে!’


```