Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভাঙড়ে স্ক্রুটিনিতে অশান্তি রুখতে তৎপর পুলিশ, বিডিও অফিসের সামনে মাইকে প্রচার

দ্য ওয়াল ব্যুরো: মনোনয়ন পর্বে রক্তস্নান করেছে ভাঙড়। মৃত্যু হয়েছে তিনজনের। শনিবার স্ক্রুটিনি। তাই কড়া নিরাপত্তা বলয় গোটা ভাঙড়জুড়ে। এদিন সকাল থেকেই ভাঙড় ১ ও ২ ব্লক অফিসের সামনে মোতায়েন র‍্যাফ ও কমব্যাট ফোর্স। পুলিশের টহলদারি চলছে লাগোয়া

ভাঙড়ে স্ক্রুটিনিতে অশান্তি রুখতে তৎপর পুলিশ, বিডিও অফিসের সামনে মাইকে প্রচার

শেষ আপডেট: 17 June 2023 06:38

দ্য ওয়াল ব্যুরো: মনোনয়ন পর্বে রক্তস্নান করেছে ভাঙড়। মৃত্যু হয়েছে তিনজনের। শনিবার স্ক্রুটিনি। তাই কড়া নিরাপত্তা বলয় গোটা ভাঙড়জুড়ে। এদিন সকাল থেকেই ভাঙড় ১ ও ২ ব্লক অফিসের সামনে মোতায়েন র‍্যাফ ও কমব্যাট ফোর্স। পুলিশের টহলদারি চলছে লাগোয়া এলাকায়।

সকাল সকালই এলাকায় পৌঁছন বারুইপুর পুলিশ জেলার এসপি মিস পুষ্পা। তাঁর নেতৃত্বেই এলাকায় টহল দেয় পুলিশ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়েই বিজয়গঞ্জ বাজার এলাকা পরিদর্শন করেন তিনি। ১ ও ২ নম্বর ব্লক অফিসের সামনে কেউ যাতে ভিড় না করে তার জন্য মাইক নিয়ে প্রচার চালাচ্ছে পুলিশ। প্রার্থীর সঙ্গে এজেন্ট-সহ দুজনকে ঢুকতে দেওয়া হচ্ছে বিডিও অফিসে।

বৃহস্পতিবার মনোনয়ন পর্বের শেষদিনে তৃণমূল-আইএসএফের সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল ভাঙড়। মুড়িমুড়কির মতো বোমা পড়ে সারাদিন। চলে গুলিও। দু’দলের মোট তিনজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ভাঙড়ে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হেঁটে ঘুরে দেখেন বিজয়গঞ্জ বাজার এলাকা। কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন। ভাঙড়-১ ব্লকে তাঁদের কোনও প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেনি বলে বারবার রাজ্যপালের কাছে অভিযোগ জানান আইএসএফের কর্মী সমর্থকরা।

শনিবারেও সন্ত্রাসের চিহ্ন ছড়িয়ে রয়েছে গোটা ভাঙড়ে। অনেক বাড়ির দেওয়ালেই বোমার দাগ। রাস্তায় পুড়িয়ে দেওয়া গাড়ি, একাধিক বাড়ি ও দোকানের দরজা জানলার কাচ ভাঙা। স্ক্রুটিনির দিন যাতে আর কোনও অশান্তি না হয় তারজন্য সকাল থেকেই পুলিশের তৎপরতা চলছে। যে কোনও ধরণের জমায়েত দেখলেই ধেয়ে যাচ্ছে পুলিশ।

কেন্দ্রীয় বাহিনী: চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য ও কমিশন, স্পর্শকাতর বুথের তালিকা তলব শনি দুপুরেই


```