Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঢাকা থেকে উপহার এল কালীঘাটে, মমতাকে ৬০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা

দ্য ওয়াল ব্যুরো: ওপার বাংলা থেকে খাস উপহার এল এপার বাংলায়। প্রতি বছরের মতো এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আম উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি সূত্রে খবর, মমতাকে ৬০০ কেজি আম পাঠিয়ে

ঢাকা থেকে উপহার এল কালীঘাটে, মমতাকে ৬০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা

শেষ আপডেট: 13 June 2023 12:44

দ্য ওয়াল ব্যুরো: ওপার বাংলা থেকে খাস উপহার এল এপার বাংলায়।

প্রতি বছরের মতো এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আম উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি সূত্রে খবর, মমতাকে ৬০০ কেজি আম পাঠিয়েছেন হাসিনা (Sheikh Hasina)। সোমবারই যশোরের বেনাপোল বন্দর-হরিদাসপুরে হয়ে উপহারের আম পৌঁছয় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে।

প্রতি বছরই আমের মরসুমে ‘বোন’ মমতাকে উপহার পাঠান হাসিনা। আবার এপার বাংলা থেকেও রসাল আম উপহার যায় ওপার বাংলায়। গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আম পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও ঢাকা থেকে ‘বোন’ মমতার জন্য আসে আম, কখনও আবার পুজোর সময় শেখ হাসিনার উদ্দেশে যায় মমতার উপহার শাড়ি।  বর্ষার মরসুমে পদ্মার ইলিশও আসে ভারতে।

এপারে যেমন বাংলার মালদহ, তেমনই ওপারে রাজশাহীর আম বিখ্যাত। রাজশাহীর কানসাট আমবাজার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমবাজার। সেখান থেকে শুধুমাত্র বাংলাদেশের নানা প্রান্তে আম যায় তাই নয়, ভারত, নেপাল, মায়ানমার, ভুটান, থাইল্যান্ড সহ পৃথিবীর নানা প্রান্তে আম রফতানি করা হয়। এমনকী ইউরোপ, আমেরিকাতেও এই কানসাট হয়েই আম পৌঁছয়। ঘটনাচক্রে স্বাধীনতার আগে মালদহ ও রাজশাহী ছিল ব্রিটিশ ভারতের একটি প্রেসিডেন্সি, অর্থাৎ রাজশাহী প্রেসিডেন্সির অন্তর্গত। দেশভাগের পরে মালদহ থাকে পশ্চিমবঙ্গের সঙ্গে, আর রাজশাহী চলে যায় তৎকালীন পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের অধীনে। কিন্তু আম দুই বঙ্গকে মিলিয়ে রেখেছে। রাজশাহীতে এখনও প্রায় ৩০০ প্রজাতির আম উৎপন্ন হয়। যদিও সবগুলি সমান পরিমাণে হয় না। বহুল উৎপাদিত আম হল এপারের মতোই ল্যাংড়া ও হিমসাগর। তবে এই দুটি আমেরও অনেক রকম বা ভ্যারাইটি আছে।

পঞ্চায়েত ভোটের মুখে ৯ হাজার কোটি বাংলাকে, কোন খাতে বরাদ্দ করল কেন্দ্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখ হাসিনা এই দুই প্রজাতির আমের কোনটি পাঠিয়েছেন তা অবশ্য জানা যায়নি। তবে প্রতি বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মুখ্যমন্ত্রীকে নানা প্রজাতির সুমিষ্ট আম পাঠিয়ে থাকেন।


```