Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

মোদীই প্রথম প্রধানমন্ত্রী রাত কাটাচ্ছেন বেলুড় মঠে

দ্য ওয়াল ব্যুরো: মিলেনিয়াম পার্ক থেকে শনিবার সন্ধেয় জলপথে বেলুড় মঠে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বেলুড় মঠেই রাত কাটাবার কথা তাঁর। রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন। আগামীকাল সকালে সেখানে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে

মোদীই প্রথম প্রধানমন্ত্রী রাত কাটাচ্ছেন বেলুড় মঠে

শেষ আপডেট: 10 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মিলেনিয়াম পার্ক থেকে শনিবার সন্ধেয় জলপথে বেলুড় মঠে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বেলুড় মঠেই রাত কাটাবার কথা তাঁর। রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন। আগামীকাল সকালে সেখানে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, বেলুড় মঠের আন্তর্জাতিক অতিথিশালায় রাত কাটাবেন প্রধানমন্ত্রী। বেলুড় মঠের বর্ষীয়াণ মহারাজ স্বামী অলকেশানন্দ মহারাজজি জানিয়েছেন, নরেন্দ্র মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি বেলুড় মঠে রাত কাটাবেন। এর আগে অন্য কোনও প্রধানমন্ত্রীকে পেলুড় মঠে রাত্রিযাপন করতে দেখা যায়নি। রাজভবন নয়, স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলুড় মঠেই রাত কাটাতে চান তিনি, এমন ইচ্ছা আগেই জানিয়েছিলেন মোদী। সেই মতো মঠ কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ করা হয়। অতিথিশালা ফাঁকা করার কাজও শুরু করে দেন মঠ কর্তৃপক্ষ। আগামীকাল, রবিবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। মঠের সন্ন্যাসীদের সঙ্গে ভোরবেলা প্রধানমন্ত্রী ধ্যানে বসবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর বেলুড় মঠে থাকাকালীন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা মঠ ঘিরে রেখেছে এসপিজি। মঠের বাইরে রাজ্য পুলিশের তরফেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। https://twitter.com/narendramodi/status/1215883112292343808

আরও পড়ুন: নাগরিকত্ব আইন নিয়ে পিছু হটার প্রশ্ন নেই, এনপিআরও হবে, মুকুল-দিলীপদের মোদী

কলকাতায় আসার আগে রামকৃষ্ণ মিশনের প্রয়াত অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইটও করেন মোদী। টুইটারে তিনি লেখেন, “আমি আনন্দিত ও উৎসাহিত যে আজ এবং আগামী কাল আমি পশ্চিম বঙ্গে কাটাবো। স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তীর পবিত্র সময়ে আমার রামকৃষ্ণ মিশনে যাওয়ার সৌভাগ্য হবে। বেলুড় মঠ সর্বদাই একটি বিশিষ্ট জায়গা।” https://twitter.com/narendramodi/status/1215883114980892672 মনের আনন্দ প্রকাশের সঙ্গে সঙ্গেই তাঁর বিষণ্ণতার কথাও বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোথাও একটা শূণ্যতা থাকবে তাঁর মনে। কারণ শ্রদ্ধেয় স্বামী আত্মস্থানন্দজি এখন আর নেই। রামকৃষ্ণ মিশনে গিয়ে তাঁর পবিত্র সান্নিধ্য না পাওয়াটাই দুঃখের। মোদী বলেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। এক সময় রামকৃষ্ণ সঙ্ঘে সন্ন্যাসী হিসেবে যোগ দিতে চেয়েছিলেন। সেই সময় তাঁকে নিরস্ত করেছিলেন স্বামী আত্মস্থানন্দ। তিনিই বলেছিলেন, এ পথ তাঁর জন্য নয়। পরবর্তীকালে দেশের প্রধানমন্ত্রী হিসেব শপথ গ্রহণের আগেও তিনি দেখা করে গিয়েছিলেন স্বামী আত্মস্থানন্দের সঙ্গে। এবার সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন তিনি। শনিবার বিকেলে কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে প্রদর্শনীর উদ্বোধনের পর এদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, মেটকাফে হাউস, বেলভেডার বিল্ডিং-সহ মোট চারটি ঐতিহ্য সম্পন্ন বিল্ডিংকে ন্যাশনাল হেরিটেজ হিসেবে ঘোষণা করেন মোদী। রাজ্য জোড়া বিক্ষোভের মাঝেই শনিবাসরীয় বিকেলে রাজভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রাজভবনে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা প্রমুখ নেতারা।

```