Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এগিয়ে আসছে সময়, বেঙ্গালুরু পৌঁছলেন প্রধানমন্ত্রী, ইসরোর কন্ট্রোল রুমে জমিয়ে বসার অপেক্ষা

দ্য ওয়াল ব্যুরো: আর ঘণ্টা দুয়েকের অপেক্ষা। চন্দ্রযানের লাইভ টেলিকাস্ট দেখতে বেঙ্গালুরু পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মধ্যরাতে বেঙ্গালুরু ইসরো সেন্টারের কন্ট্রোল রুমে মহাকাশবিজ্ঞানীদের সঙ্গে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন তিনিও।

এগিয়ে আসছে সময়, বেঙ্গালুরু পৌঁছলেন প্রধানমন্ত্রী, ইসরোর কন্ট্রোল রুমে জমিয়ে বসার অপেক্ষা

শেষ আপডেট: 5 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আর ঘণ্টা দুয়েকের অপেক্ষা। চন্দ্রযানের লাইভ টেলিকাস্ট দেখতে বেঙ্গালুরু পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মধ্যরাতে বেঙ্গালুরু ইসরো সেন্টারের কন্ট্রোল রুমে মহাকাশবিজ্ঞানীদের সঙ্গে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন তিনিও। মোদীর পাশে বসেই সরাসরি চন্দ্রযানের লাইভ সম্প্রচার দেখবে ৭০ জন পড়ুয়া। ইসরো আয়োজিত ‘মহাকাশ ক্যুইজ়’-এ জিতে আসা দেশের নানা স্কুলের ওই ৭০ জন ছেলেমেয়ের মধ্যে রয়েছে বর্ধমানের উসরা আলমও। বেঙ্গালুরু বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন কর্নাটকের রাজ্যপাল বৈজুভাই বালা, কেন্দ্রীয় মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া, যোশী প্রহ্লাদ-সহ অনেকে। ২২ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পর প্রতিটা মুহূর্তই ছিল উৎকণ্ঠার। ইসরো জানিয়েছে, চাঁদের কক্ষপথে পা রাখা থেকে অরবিটার আর ল্যান্ডার দু' ভাগ হওয়ার প্রতিটা সেকেন্ড মনিটরে চোখ রেখে বসেছিলেন মহাকাশবিজ্ঞানীরা। সফট ল্যান্ডিং-এর আগে ১৫টা মিনিটও হবে রুদ্ধশ্বাস অপেক্ষার। https://twitter.com/PMOIndia/status/1170007935734317056 আজ সকালেই টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ‘এক্সট্রিমলি এক্সাইটেড’ তিনি। লিখেছিলেন, “ভারতীয় মহাকাশ গবেষণার চূড়ান্ত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বেঙ্গালুরুর ইসরো সেন্টারে থাকা নিয়ে উৎসুক হয়ে আছি। দেশের অনেক ইয়ংস্টারও ওই মুহূর্ত দেখার জন্য উপস্থিত থাকবে। সেখানে ভুটানের যুবকরাও থাকবেন।” গোটা দেশের কাছে এক অভিনব বার্তাও দিয়েছেন মোদী। লিখেছেন, সকলে দেখুক এই মুহূর্ত। শুধু দেখাই নয়, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও বলেছেন। জানিয়েছেন, সেই ছবির থেকে কিছু তিনি নিজের টুইটার হ্যান্ডেলে রি-টুইট করবেন।

২২ জুলাই নিজের অফিসে বসে চন্দ্রযানের উৎক্ষেপণ দেখছিলেন প্রধানমন্ত্রী

https://twitter.com/narendramodi/status/1153240987587641344?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1153240987587641344&ref_url=https%3A%2F%2Fwww.four.suk.1wp.in%2Fnews-60-students-to-watch-moon-landing-of-chandrayaan-2-with-pm%2F ইসরো জানিয়েছে, লাইভ ভিডিওতে  দেখা যাবে চাঁদের মাটি, গহ্বর, উপত্যকা, পাহাড়। সব ঠিকঠাক থাকলে এখনও পর্যন্ত সব চেয়ে রোমাঞ্চকর ও রোমহর্ষক হতে চলেছে ৬ সেপ্টেম্বর রাতে চাঁদে নামার এই ‘লাইভ’।

```