Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আরও দু'টি আট হাজারি পর্বতশৃঙ্গে চললেন চন্দননগরের পিয়ালী! কৃত্রিম অক্সিজেন নেই এবারও

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করা হয়ে গেছে আগেই। এবার বিশ্বের পঞ্চম এবং সর্বোচ্চ দুটি শৃঙ্গ, অর্থাৎ নেপালের মাকালু এবং অন্নপূর্ণা অভিযানে চলছেন এভারেস্টি পিয়ালী বসাক (Piyali Basak)। হুগলির চন্দননগরের কাঁটাপুকুরের পিয়া

আরও দু'টি আট হাজারি পর্বতশৃঙ্গে চললেন চন্দননগরের পিয়ালী! কৃত্রিম অক্সিজেন নেই এবারও

শেষ আপডেট: 11 February 2023 15:29

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করা হয়ে গেছে আগেই। এবার বিশ্বের পঞ্চম এবং সর্বোচ্চ দুটি শৃঙ্গ, অর্থাৎ নেপালের মাকালু এবং অন্নপূর্ণা অভিযানে চলছেন এভারেস্টি পিয়ালী বসাক (Piyali Basak)।

হুগলির চন্দননগরের কাঁটাপুকুরের পিয়ালী পেশায় একজন শিক্ষিকা। তবে তাঁর নেশা পর্বতারোহণ। ২০২২ সালের মে মাসে একই অভিযানে লোৎসে এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে (৮,৮৪৮ মিটার) আরোহণ করে ফেলেছেন পিয়ালী। তাঁর বিশেষত্ব হল, কৃত্রিম অক্সিজেন ছাড়াই শৃঙ্গে আরোহণ। বিশেষ কোনও ট্রেনিং নেই, এই ক্ষমতা তাঁর সহজাত বলেই দাবি করেন পিয়ালী। তাই অক্সিজেন সিলিন্ডার ছাড়াই পৃথিবীর সমস্ত ৮ হাজারি শৃঙ্গ অভিযান করতে চান তিনি।

আগেই এভারেস্ট (Mt. Everest) ছাড়াও আরও দুটি ৮ হাজারি শৃঙ্গ ধৌলাগিরি এবং মানসলু অভিযান সেরে ফেলেছেন পিয়ালী। এবার মাকালু (৮,৪৮১ মিটার) এবং অন্নপূর্ণা (৮,০৯১ মিটার) শৃঙ্গে অভিযান করতে চান এই বাঙালি কন্যা। সব ঠিক থাকলে আগামী ৭ মার্চ শুরু হবে পিয়ালীর নতুন অ্যাডভেঞ্চার।

তবে নয়া অভিযানের কথা ভেবে উত্তেজনায় ভরপুর থাকলেও মাথায় চিন্তাও বাড়ছে ক্রমশ।
এভারেস্ট অভিযানের জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয়েছিল পিয়ালীকে, যা এখনও পুরোপুরি শোধ হয়নি। সেই সাফল্যের পরেও কেন্দ্র কিংবা রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ আর্থিক সহায়তাও পাননি তিনি। তার মধ্যেই নতুন অভিযানের পরিকল্পনায় সবার আগে খরচের কথাই মাথায় এসেছিল পিয়ালীর।

অন্নপূর্ণা এবং মাকালু শৃঙ্গ অভিযানে আনুমানিক ৩০ লক্ষ টাকা খরচ হবে বলে মনে করছেন পিয়ালী, যা জোগাড় করতে হবে অভিযান শুরুর আগেই। কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা আসবে, তা নিয়েই এখন চিন্তায় ঘুম উড়েছে তাঁর। আপাতত সরকারি এবং বেসরকারি সাহায্যের আশায় রয়েছেন বাংলার এই পর্বতারোহী।

প্রসঙ্গত, নেপালের অন্নপূর্ণা পর্বতারোহীদের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি শৃঙ্গ। এই শৃঙ্গে আরোহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পৃথিবীতে যত পর্বতশৃঙ্গ রয়েছে, তার মধ্যে অন্নপূর্ণা অভিযানে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু বিপদ থাকলেও সেই বিপদকে হারিয়ে জিতে যাওয়ার আনন্দও রয়েছে। সেই অ্যাডভেঞ্চারের নেশাতেই যাবতীয় বিপদ তুচ্ছ করে বারবার পাহাড়ের হাতছানিতে ধরা দেন পিয়ালী।

বাড়ির পথ ভুলে ছিলেন বৃদ্ধ মা, আঠাশ দিন পর ছেলের কাছে ফিরলেন খেদিবালা


```