Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পিয়ালীর নতুন অভিযান, লক্ষ্য অন্নপূর্ণা ও মাকালু শৃঙ্গ! কৃত্রিম অক্সিজেন থাকবে না এবারেও

দ্য ওয়াল ব্যুরো: আরও দু'টি আট হাজারি শৃঙ্গ অভিযানে বেরিয়ে পড়লেন চন্দননগরের পাহাড়কন্যা পিয়ালী বসাক (Piyali Basak)। এবারেও তিনি কোনও কৃত্রিম অক্সিজেনের সাহায্য নেবেন না বলেই জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চন্দননগর স্টেশন থেকে রক্সৌল মিথিল

পিয়ালীর নতুন অভিযান, লক্ষ্য অন্নপূর্ণা ও মাকালু শৃঙ্গ! কৃত্রিম অক্সিজেন থাকবে না এবারেও

শেষ আপডেট: 17 March 2023 05:43

দ্য ওয়াল ব্যুরো: আরও দু'টি আট হাজারি শৃঙ্গ অভিযানে বেরিয়ে পড়লেন চন্দননগরের পাহাড়কন্যা পিয়ালী বসাক (Piyali Basak)। এবারেও তিনি কোনও কৃত্রিম অক্সিজেনের সাহায্য নেবেন না বলেই জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে চন্দননগর স্টেশন থেকে রক্সৌল মিথিলা এক্সপ্রেসে রওনা দিয়েছেন পিয়ালী। এবার তাঁর লক্ষ্য, পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা, ৮০৯১ মিটার (Mount Annapurna) এবং পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু, ৮৪৮১ মিটার (Mount Makalu)। সব ঠিক থাকলে ১৯ তারিখেই নেপালের কাঠমান্ডু থেকে অভিযান শুরু হবে তাঁর।

গত বছরেই এভারেস্ট আরোহণ করেন পিয়ালী। কৃত্রিম অক্সিজেন ছাড়াই শৃঙ্গ ছোঁবেন বলে বেরোলেও, শৃঙ্গে ওঠার শেষ চারশো মিটার বাকি থাকতে অক্সিজেন নিতে হয়েছিল তাঁকে। এই নিয়ে বিতর্কও ঘনিয়েছিল অনেক। প্রশ্ন উঠেছিল, শেষে যদি অক্সিজেন নিতেই হয় তবে বাকি অভিযান অক্সিজেন না নিয়ে করলেও তা আদৌ 'বিনা অক্সিজেন' বলে স্বীকৃতি পেতে পারে কিনা। তার আগের বছর পিয়ালী ছুঁয়েছিলেন ধৌলাগিরি শৃঙ্গের চুড়ো। সেবার তিনি কৃত্রিম অক্সিজেন ব্যবহার করেননি বলেই জানিয়েছিলেন।

তবে এই সমস্ত পাহাড়ের চেয়েও পিয়ালীর জীবনে বড় পাহাড় রয়েছে ঋণের। আর্থিক প্রতিকূলতার মধ্যে বছর বছর এই পর্বতারোহণে অনেক খরচ। তেমন কোনও স্পনসর নেই, নেই সরকারি সাহায্য। তার মধ্যেই চেয়েচিন্তে টাকা জোগাড় করেন পিয়ালী, বেরিয়ে পড়েন আটহাজারি অভিযানে। এবছরের অভিযানেও যেমন তাঁর ৩১ লক্ষ টাকা প্রয়োজন হলেও, তার মধ্যে মাত্র তিন লাখ তিনি জোগাড় করতে পেরেছেন। ডিভিসি-র তরফে আরও পাঁচ লাখ টাকা পাওযার কথা। বাকি টাকা এখনও অনিশ্চিত।

Piyali Basak -- First Indian woman set to summit Mt. Everest without oxygen

চন্দননগর কাঁটাপুকুর এর বাসিন্দা পিয়ালী বসাক বলেন, 'আমার আশা, আবহাওয়া যদি সঙ্গ দেয় মাকালু ও অন্নপূর্ণা শৃঙ্গ জয় করব। একমাস ধরে অভিযান চলবে। পাহাড়ে তুষার ঝড় তো চলবেই। তার মাঝেই হয়তো চার-পাঁচটা দিন পাওয়া যাবে, যাকে ওয়েদার উইন্ডো বলে। সেই সময়ের মধ্যে শৃঙ্গ ছুঁয়ে নেমে আসতে হবে। পর্বতারোহণ শুধু খেলা নয়, এর মাধ্যমে বোঝানো যায় মানসিক জোর এবং সব বাধা পেরিয়ে যাওয়ার ক্ষমতা। হিমালয় আর আবহাওয়া যদি সাথ দেয় তাহলে অক্সিজেন ছাড়াই আবারও দু'টি আট হাজারি শৃঙ্গ জয় করতে পারব।'

পিয়ালীর মা স্বপ্না বসাক বলেন, 'মেয়ে যাওয়ার সময় চিন্তা হলেও আশা করব সামিট করে ফিরবে। এটা কতটা ঝুঁকিপূর্ণ সেটা যারা করে তারাই জানে। বেস ক্যাম্প পর্যন্ত যোগাযোগ থাকলেও তার পরে আর যোগাযোগ থাকে না। সামিট করলে জানা যায় এজেন্সির মারফত। এজেন্সিকে সময় মত টাকা মেটানো নিয়েও দুশ্চিন্তা আছে।'

Cash-strapped Bengali Climber Gets Everest Nod | Kolkata News - Times of  India

প্রসঙ্গত অন্নপূর্ণাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শৃঙ্গ বলা হয়। এই অভিযানের প্রতি পদে রয়েছে ঝুঁকি। সেইসব পার করে, আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে পিয়ালী আবার সামিট করবেন বলেই আশাবাদী তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীরা।

গ্যারেজে বাইক সারান তৃণমূলের উপপ্রধান! কালিমাখা জামায় দাগ নেই দুর্নীতির, পুরুলিয়ার লম্বু মিস্ত্রিকে চিনুন


```