
শেষ আপডেট: 18 May 2023 15:01
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সুখবর দিল পিয়ালী বসাকের মাকালু শৃঙ্গ অভিযান (Mount Makalu Expedition) আয়োজক সংস্থা, কাঠমাণ্ডুর পাইওনিয়ার অ্যাডভেঞ্চার (Pioneer Adventure)। তারা জানাল, মাকালু শৃঙ্গের নীচে ৭৮০০ মিটার উচ্চতা থেকে উদ্ধার করা গিয়েছে বাঙালি পর্বতারোহীকে (Piyali Basak is Rescued)। তাঁকে তৃতীয় ক্যাম্পে নামিয়েও এনেছেন তিন শেরপা আরোহী।
ওই সংস্থার তরফে আরও নিশ্চিত করা হয়েছে, পিয়ালীকে নিরাপদে নামাতে যা যা পদক্ষেপ করার তাই করা হয়েছে, সমস্ত রকম প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে তৃতীয় ক্যাম্পে। আবহাওয়ার বিশেষ বদল না হলে আগামীকাল সকালেই হেলিকপ্টার পাঠিয়ে ক্যাম্প থ্রি থেকে উদ্ধার করা হবে তাঁকে, সোজা আনা হবে কাঠমাণ্ডুর হাসপাতালে।
গতকাল, বুধবারই সুখবর এসেছিল মাকালুর চুড়ো থেকে। শৃঙ্গ অভিযান সফল হয়েছে পিয়ালীর। এই নিয়ে ৬ নম্বর আট হাজারি পর্বতে পা রাখলেন তিনি। অক্সিজেন ছাড়াই এই শৃঙ্গে তিনি পা রেখেছেন বলে এখনও পর্যন্ত খবর। তার পরেই নামার সময়ে নামার সময়ে যে কোনও কারণেই হোক, আটকে পড়েন তিনি। তার পর থেকেই উদ্বেগের বন্যা বয়ে যায় পর্বতারোহী মহলে।
প্রসঙ্গত, ঠিক এক মাস আগেই অন্নপূর্ণা শৃঙ্গ সামিট করেন চন্দননগরের পিয়ালী বিশ্বাস। সেদিনই ওই শৃঙ্গ সামিট হয়েছিল হিমাচলের তরুণী বলজিৎ কৌরেরও। তারপরেই শোনা গেছিল, খোঁজ মিলছে না বলজিতের। মৃত্যুসংবাদও রটে গেছিল। তবে কয়েক ঘণ্টা পরেই জীবিত উদ্ধার হয়েছিলেন বলজিৎ। আজ, বৃহস্পতিবার সকাল থেকে ফের একই রকম দুশ্চিন্তা ঘনায়, সেই পিয়ালীকে নিয়ে। মাকালু শৃঙ্গ সামিট (Mount Makalu Expedition) করার পর থেকে খোঁজ মিলছিল না তাঁর। স্বাভাবিক ভাবেই অনেকেই অনুমান করেন, বড় কোনও বিপদে পড়েছেন তিনি। উদ্ধারকারী দল পাঠানোর বন্দোবস্ত করে পর্বতারোহণ আয়োজক এজেন্সি পাইওনিয়ার অ্যাডভেঞ্চার।
অবশেষে দিনের শেষে এল সুখবর। অনেকটা বলজিতের মতোই জীবিত উদ্ধার হয়েছেন পিয়ালীও। নেমেছেন তৃতীয় ক্যম্পে।
গত ৯ মার্চ একসঙ্গে অন্নপূর্ণা এবং মাকালু-- এই দুই শৃঙ্গ আরোহণের উদ্দেশে চন্দননগর থেকে বেরিয়েছিলেন পিয়ালী। ১৭ এপ্রিল অন্নপূর্ণা (৮০৯১ মিটার) সামিট করেন তিনি। তবে তার পরেই বাবার অসুস্থতার খবর পেয়ে মাকালু স্থগিত রেখে ফেরেন কলকাতায়।
পিয়ালীর অন্নপূর্ণা সামিট হল, আবহাওয়া খারাপ হওয়ায় নিয়েছেন কৃত্রিম অক্সিজেন
তবে কয়েকদিন পরেই ২৭ এপ্রিল ফের বেরিয়ে পড়েন মাকালু অভিযানের জন্য। এর পরেই ১৭ মে আসে সুখবর। মাকালুতে সফল আরোহণ করেছেন পিয়ালী। কিন্তু তার পর থেকেই বাড়ে চিন্তা। জানা যায়, পিয়ালীর সঙ্গে আটকে পড়েন সঙ্গী-আরোহী এনগাংওয়া শেরপাও। এর পরে অন্য দুই শেরপা সহযোগী এনগাংওয়াকে উদ্ধার করে নীচে নামান। তবে পিয়ালী তাঁরা তখন নামতে পারেননি বলেই খবর আসে। তিনি কী অবস্থায় ছিলেন, তাও জানা যায়নি সঠিকভাবে। অবশেষে এল সুসংবাদ।
পিয়ালী ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু সামিট করেন। এর পরে ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি শৃঙ্গও স্পর্শ করেন তিনি। ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল, খারাপ আবহাওয়ার জন্য। এর পরে ২০২২ সালের ২২ মে পৃথিবীর সর্বোচ্চ শিখরে ওঠেন পিয়ালী। তার দু’দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসেও স্পর্শ করেন। এর পরে তাঁর মুকুটে যোগ হল অন্নপূর্ণা এবং মাকালুর পালকও।
পিয়ালী বসাকের খবর মিলছে না, মাকালু সামিট করার পর নিরাপদে নামতে পারেননি এখনও