Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গোলাপি ফুলকপি! রূপে, স্বাদে, গুণে অতুলনীয়, চাষ হচ্ছে জলঙ্গিতে! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ফুলকপি সাদা আর ব্রকোলি সবুজ, শীতের হাটে সবাই এতদিন এই দুরকম কপি দেখেই অভ্যস্ত। কিন্তু গোলাপি রঙের ফুলকপি? শুনেছেন কেউ? এখন সেই কপিরই যে চাষ হচ্ছে জলঙ্গিতে। শুধু দেখতেই আকর্ষণীয় নয়, গোলাপি ফুলকপির গুণাগুণও যে অনেক, এমনটাই

গোলাপি ফুলকপি! রূপে, স্বাদে, গুণে অতুলনীয়, চাষ হচ্ছে জলঙ্গিতে! দেখুন ভিডিও

শেষ আপডেট: 31 January 2022 10:41

দ্য ওয়াল ব্যুরো: ফুলকপি সাদা আর ব্রকোলি সবুজ, শীতের হাটে সবাই এতদিন এই দুরকম কপি দেখেই অভ্যস্ত। কিন্তু গোলাপি রঙের ফুলকপি? শুনেছেন কেউ? এখন সেই কপিরই যে চাষ হচ্ছে জলঙ্গিতে। শুধু দেখতেই আকর্ষণীয় নয়, গোলাপি ফুলকপির গুণাগুণও যে অনেক, এমনটাই জানাচ্ছেন পুষ্টিবিদরা। গোলাপি ফুলকপি খেলে নাকি অস্থি মজবুত হওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। দেখুন ভিডিও। https://youtu.be/JhpJlAodED8 কৃষি বিভাগের উদ্যোগে এর আগে বেগুনি ফুলকপি চাষে সফল হয়েছিলেন জলঙ্গির চাষিরা। এবার গোলাপি ফুলকপি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের পোল্লাডাঙ্গা, কলিকাহারা, ফরিদপুর গ্রামের কয়েকজন কৃষক। তাঁদের দেখে অন্যান্য এলাকার চাষিরাও এবার গোলাপী ফুলকপি চাষে অনুপ্রাণিত হচ্ছেন বলে জানা যাচ্ছে। জলঙ্গি ব্লক কৃষি দফতর সূত্রে খবর, আত্মা প্রকল্পের আওতায় ক্ষেত্র প্রদর্শনী হিসেবে পোল্লাডাঙ্গায় নতুন ফসল হিসেবে ওই ফুলকপির বীজ দেওয়া হয়। চাষিরা শুরুতে ভয় পেয়েছিলেন, তবে নিরীক্ষা মূলক সেই ফসল ফলতেই এখন তাঁরাও উদ্বুদ্ধ। ফলনও ভালই হয়েছে বলে জানান। এমনকি সাধারণ ফুলকপির থেকে এর চাহিদাও বাজারে বেশি। আগামীদিনে সাদা ফুলকপির থেকে গোলাপি ফুলকপির চাষ বাড়াতে চলেছেন চাষিরা। তাতে যেমন কপির পুষ্টিগুণ বাড়বে তেমনই লাভের অঙ্ক বাড়ায় উপকৃত হবেন চাষিরাও।

```