Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

লরি উল্টে মৃত স্কুল ছাত্রী, রণক্ষেত্র পূর্ব বর্ধমান, স্থানীয়দের ক্ষোভের মুখে মহকুমাশাসক

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ধান বোঝাই লরি উল্টে পাঁচ স্কুল পড়ুয়ার আহত হওয়ার ঘটনার পরই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সাতগেছিয়ার রাধাকান্তপুরে। গুরুতর জখম অবস্থায় ছাত্রছাত্রীদের ভর্তি করা হয় হাসপাতালে, তার মধ্যে বেলার দিকে মৃত্যু হয় এক ছাত

লরি উল্টে মৃত স্কুল ছাত্রী, রণক্ষেত্র পূর্ব বর্ধমান, স্থানীয়দের ক্ষোভের মুখে মহকুমাশাসক

শেষ আপডেট: 4 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ধান বোঝাই লরি উল্টে পাঁচ স্কুল পড়ুয়ার আহত হওয়ার ঘটনার পরই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সাতগেছিয়ার রাধাকান্তপুরে। গুরুতর জখম অবস্থায় ছাত্রছাত্রীদের ভর্তি করা হয় হাসপাতালে, তার মধ্যে বেলার দিকে মৃত্যু হয় এক ছাত্রীর।  এর পরেই রাস্তা আটকে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। অবরোধ তুলতে এলে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়। অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছে হেনস্থার শিকার হন বর্ধমান দক্ষিণ মহকুমাশাসক অনিবার্ণ কোলে। দীর্ঘ আট ঘণ্টা পর অবরোধ ওঠে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ। প্রতিদিনের মতোই স্কুলে যাচ্ছিল পড়ুয়ারা। রাধাকান্তপুরের রাস্তায় উঠে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টো দিক থেকে আসা ধান বোঝাই একটি লরি। স্থানীয়দের দাবি, লরিটির বৈধ লাইসেন্স ছিল না। পুলিশের তাড়া খেয়ে গতি বাড়িয়ে পালাতে গিয়েই সেটি বেসামাল হয়ে উল্টে যায়। লরির নিচে চাপা পড়ে যায় পড়ুয়ারা। ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয়রাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বাসন্তী হাজরা (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর। বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বেপরোয়া গতির কারণে সড়কপথে প্রায়ই দুর্ঘটনা লেগে থাকে। গতি নিয়ন্ত্রণের কোনও চেষ্টাই হয় না। প্রশাসনও এ ব্যাপারে উদাসীন। স্কুল ছাত্রীর মৃত্যুর পরেই তাই দফায় দফায় বিক্ষোভ-অবরোধ শুরু করেন স্থানীয়রা। বিক্ষোভে যোগ দেয় স্কুল পড়ুয়ারাও। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি আরও বিগড়ে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় অবরোধকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়। পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পাল্টা লাঠি চালায় পুলিশও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। অবরোধকারীদের দাবি, পুলিশের লাঠির ঘায়ে জখম হয়েছেন অনেকে। পুলিশ জানিয়েছে, বর্ধমান দক্ষিণ মহকুমাশাসক অনিবার্ণ কোলেকেও আটকে রাখে অবরোধকারীরা। তাঁকে হেনস্থা করার অভিযোগে অবরোধকারীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ।  

```