Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

শীত আসতেই রাজবংশীদের ভাপা পিঠেতে মজল জলপাইগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শীত আসব আসব করছে, তবে এখনও হাড়কাঁপানো ঠান্ডা পড়তে দেরি আছে। কিন্তু সন্ধে হলেই ভাকা বা ভাপা পিঠের (bhapa pithe) পসরায় সেজে উঠছে জলপাইগুড়ি শহরের পথঘাট। রাজবংশী (Rajbangshi) সম্প্রদায়ের ট্র্যাডিশনাল ফুড (t

শীত আসতেই রাজবংশীদের ভাপা পিঠেতে মজল জলপাইগুড়িতে

শেষ আপডেট: 16 November 2022 13:26

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শীত আসব আসব করছে, তবে এখনও হাড়কাঁপানো ঠান্ডা পড়তে দেরি আছে। কিন্তু সন্ধে হলেই ভাকা বা ভাপা পিঠের (bhapa pithe) পসরায় সেজে উঠছে জলপাইগুড়ি শহরের পথঘাট।

রাজবংশী (Rajbangshi) সম্প্রদায়ের ট্র্যাডিশনাল ফুড (traditional food) এই বিশেষ ধরনের পিঠে। তবে শীত পড়লে রাজবংশীদের পাশাপাশি অন্যরাও এই ভাপা পিঠের (bhapa pithe) স্বাদে মজে যান। ভাল বিক্রির আশায় জলপাইগুড়ির রাস্তায় এই সময় দু'মাস দোকান করে ভাপা পিঠে তৈরি ও বিক্রি করেন রাজবংশী নারী-পুরুষরা। তাঁদের মধ্যে কমলা রায় একজন। তিনি জানালেন, ভাপা পিঠের চাহিদা আছে যথেষ্ট, বিক্রি বেশ ভাল‌ই হচ্ছে।

শীতের সন্ধেয় চাল গুঁড়ি দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠে খেতে অনবদ্য লাগে। এর রন্ধন প্রণালী বা মেকিং প্রসেস‌ও বেশ সহজ। একটি স্টিলের বাটি ভর্তি আতপ চালের গুঁড়ো নিতে হবে। তার মাঝে গুড় বা চিনি দেওয়া হয়। পাশাপাশি কাঠের উনুনে বড় হাঁড়িতে জল টগবগ করে ফুটতে থাকে। সেই হাঁড়ির সড়ার উপর একটি সাদা কাপড়ে ওই বাটি ভর্তি চাল গুঁড়ো পুঁটুলি পাকিয়ে রাখতে হবে। এরপর কয়েক মিনিট ধরে ফুটন্ত জলের ভাপে তৈরি হবে এই ট্র্যাডিশনাল পিঠে।

জলপাইগুড়ি শহরে চিনির পুর দেওয়া ভাপা পিঠে বিক্রি হচ্ছে ৫ টাকা করে। এদিকে গুড়ের ভাপা পিঠে বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা প্রতি পিস দরে। জলপাইগুড়ির মানুষ এখন ফাস্টফুড ছেড়ে এই ভাপা পিঠেতেই মজে।

মহিলাকে কুপ্রস্তাব! সাসপেন্ড হরিদেবপুর থানার এসআই


```