Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছাত্র মৃত্যুর জেরে বিক্ষোভে অচল বরাহনগরের হাসপাতাল, ফিরতে হচ্ছে রোগীদের

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ছাত্রমৃত্যুর পর আন্দোলনে অচল হল বরানগরের প্রতিবন্ধী হাসপাতাল (Baranagar Hospital)। ফলে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের (Patient Suffer)। নাকাল হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা

ছাত্র মৃত্যুর জেরে বিক্ষোভে অচল বরাহনগরের হাসপাতাল, ফিরতে হচ্ছে রোগীদের

শেষ আপডেট: 30 November 2022 07:31

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ছাত্রমৃত্যুর পর আন্দোলনে অচল হল বরানগরের প্রতিবন্ধী হাসপাতাল (Baranagar Hospital)। ফলে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের (Patient Suffer)। নাকাল হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীর পরিজনরা। এদিকে দোষীদের শাস্তির দাবিতে অনড় ছাত্ররাও। সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে এনআইএলডি হাসপাতাল চত্বর।

মঙ্গলবার এনআইএলডি হাসপাতালের হস্টেল থেকে ডাক্তারি ছাত্র প্রিয়রঞ্জন সিং এর দেহ মেলে। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের ঘর থেকে সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। তা থেকে প্রাথমিকভাবে জানা যায়, প্রিয়রঞ্জনের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত একদল ছাত্র। তা সহ্য করতে না পেরেই আত্মঘাতী হন তিনি। বিষয়টি জানাজানি হতেই ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শুরু হয় আন্দোলন।

ভালোবেসে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর বাড়ির লোকের চূড়ান্ত অত্যাচারে আত্মঘাতী দম্পতি

প্রিয়রঞ্জন ছিল বিহারের বাসিন্দা। ময়নাতদন্তের পর এনআইএলডি হাসপাতাল ক্যাম্পাসে তাঁর দেহ নিয়ে আসা হলে শেষ বিদায় জানান তার সহপাঠীরা। এরপরেই তাঁর দেহ নিয়ে গয়ায় তাঁর বাড়ির দিকে রওনা দেন স্বজনরা। এদিকে র‌্যাগিংয়ের ঘটনা ছ’মাস আগে হয়েছিল বলে স্বীকার করে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সেটা মিটে গেছিল বলেই তাঁদের দাবি।

এদিকে দুদিন ধরে ছাত্র আন্দোলনের জেরে হাসপাতালের পরিষেবা শিকেয় উঠেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকী লাগোয়া রাজ্যগুলি থেকেও শারীরিকভাবে অক্ষম বাচ্চাদের নিয়ে আসছেন তাদের পরিবারের লোকজন। হাসপাতালের ভেতরে ঢুকতে না পেরে ফিরে যেতে হচ্ছে তাঁদের। ছাত্রমৃত্যুতে সহানুভূতিশীল হলেও পরিষেবা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন তাঁরা।


```