Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বুকে অস্বস্তি, ইঞ্জেকশন দেওয়ার পরেই মুখে রক্ত উঠে মৃত্যু রোগীর! হাসপাতালে বিক্ষোভ

রোগী মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতদুপুরে উত্তেজনা মাথাভাঙা মহকুমা হাসপাতালে। আত্মীয়দের অভিযোগ, বদহজমের সমস্যা নিয়ে রোগীকে জরুরি বিভাগে এনেছিলেন তাঁরা। কিন্তু ইসিজি করার আগেই রোগীকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরে মুখে রক্ত উঠে রোগীর মৃত্যু হয়। 

বুকে অস্বস্তি, ইঞ্জেকশন দেওয়ার পরেই মুখে রক্ত উঠে মৃত্যু রোগীর! হাসপাতালে বিক্ষোভ

শেষ আপডেট: 1 December 2023 13:32

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: রোগী মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতদুপুরে উত্তেজনা মাথাভাঙা মহকুমা হাসপাতালে। আত্মীয়দের অভিযোগ, বদহজমের সমস্যা নিয়ে রোগীকে জরুরি বিভাগে এনেছিলেন তাঁরা। কিন্তু ইসিজি করার আগেই রোগীকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরে মুখে রক্ত উঠে রোগীর মৃত্যু হয়। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই রোগীর নাম রবীন্দ্রনাথ বর্মন। তিনি খলিসামারির বাসিন্দা। তাঁকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে এনেছিলেন আত্মীয়রা। 

অভিযোগ, ওই বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক রবীন্দ্রনাথবাবুকে একটি ইঞ্জেকশন দেন। সঙ্গে তাঁর ইসিজি সমেত কতগুলি টেস্ট করিয়ে নিয়ে আসতে বলেন আত্মীয়দের। কিন্তু তার আগেই মুখ থেকে রক্ত উঠতে থাকে তাঁর। কিছুক্ষণ পরেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

রবীন্দ্রনাথ বর্মনের আত্মীয় কমলেন্দু বর্মন বলেন, ''অ্যাসিডিটির সমস্যা নিয়ে আমরা হাসপাতালে নিয়ে এসেছিলাম। জরুরি বিভাগে চিকিৎসক দেখার পর ওয়ার্ডে উনি হেঁটে গিয়েছেন। ইনজেকশন দেওয়ার পরই মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে।'' 

রোগীর মৃত্যুর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙা হাসপাতালে জরুরি বিভাগে। বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা। খবর পেয়ে হাসপাতালে আসে মাথাভাঙা থানার পুলিশ। এমনকী পরিস্থিতি সামলাতে মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডলকে সেখানে আসতে হয়। তিনি পরে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে কর্তব্যরত চিকিৎসককে হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের করে নিয়ে যান।  

হাসপাতালের চিকিৎসক ডাক্তার মফিজুর রহমান জানিয়েছেন, রোগীকে ওই দিন সন্ধে ৭ টা ২৫ মিনিট নাগাদ আনা হয়েছিল। রোগীর অবস্থা খুবই গুরুতর ছিল। বুকে অস্বস্তি থাকায় তাঁকে ইসিজি করাতে নিয়ে যাওয়া হয়েছিল। ৭টা ৪০ নাগাদ ইসিজি করার সময় তাঁর মৃত্যু হয়। হার্টে কোনও সমস্যা থাকায় ওই রোগীর মৃত্যু হয়েছে। রিপোর্ট আসার পরেই বিষয়টি আরও স্পষ্ট হবে। একই দাবি করেছে হাসপাতাল সুপার মাসুদ হাসানও।


```