Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

‘প্রভাবশালী’ পার্থর জামিন খারিজ করে জরিমানার নির্দেশ আদালতের, 'মনমরা' প্রাক্তন শিক্ষামন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ‘অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি’। এই তত্ত্বে অতীতে একাধিকবার জামিন খারিজ হয়েছে নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। বুধবারও তার অন্যথা হল না। বাড়তি 'প

‘প্রভাবশালী’ পার্থর জামিন খারিজ করে জরিমানার নির্দেশ আদালতের, 'মনমরা' প্রাক্তন শিক্ষামন্ত্রী

শেষ আপডেট: 27 September 2023 15:07

দ্য ওয়াল ব্যুরো: ‘অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি’। এই তত্ত্বে অতীতে একাধিকবার জামিন খারিজ হয়েছে নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। বুধবারও তার অন্যথা হল না। বাড়তি 'পাওনা' হিসেবে জামিন খারিজের সঙ্গে এবার আদালতের জরিমানার মুখেও পড়তে হল তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে।

বারংবার একই আবেদন জানানোয় আদালত যে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উপর যারপরনাই অসন্তুষ্ট, এদিন তাও স্পষ্ট করে জানিয়েছেন আলিপুর বিশেষ আদালতের বিচারক। এই কারণে এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ১ হাজার টাকা জরিমানাও করে আদালত। যা শুনে আদালত চত্বরে দৃশ্যতই 'মনমরা' দেখিয়েছে পার্থকে।

এর আগে গত ৩ অগস্ট পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করেছিল আদালত। সেদিন শুনানির সময় ‘অত্যন্ত প্রভাবশালী’ তত্ত্বটি উঠে এসেছিল তা নয়, আদালতের অর্ডার কপিতেও বিষয়টির উল্লেখ করা হয়। তখনই বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছিলেন আইনজীবীদের একাংশ। ওই মহলের মতে, জামিনের আবেদন জানাতে গিয়ে বুধবার যেভাবে জরিমানার মুখে পড়লেন তাতে আগামীদিনে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee) বিড়ম্বনা আরও বাড়তে পারে।

গত ২৪ জুলাই আলিপুর আদালতে ঢোকার সময় নিজেকে নির্দোষ দাবি করে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “আমি নির্দোষ! আমি নিয়োগ কর্তা নই, আমি সুপারিশ কর্তাও নই। আমি কোনও ব্যাপারের সঙ্গে ছিলাম না।” তাঁকে বিনা বিচারে এক বছর জেলে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন পার্থ। জামিনের আবেদনও জানিয়েছিলেন প্রেসিডেন্সি জেলের বন্দি পার্থ। 

পাল্টা হিসেবে পার্থর জামিনের বিরোধিতায় একাধিক যুক্তি আদালতে জানায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তাঁকে জামিন দিলে আগামীদিনে এই মামলার তথ্য ও প্রমাণ লোপাটের আশঙ্কা তৈরি হতে পারে। একই সঙ্গে তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়েছিল, পার্থর বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার একাধিক প্রমাণও মিলেছে। 

পার্থ কতটা প্রভাবশালী তা বোঝাতে অতীতে ইডি আদালতে একাধিক উদাহরণ তুলে ধরে। গত বছরের জুলাইয়ে গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন পার্থ। যদিও মুখ্যমন্ত্রী ফোন ধরেননি। এমনকী, অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীকে নিজের আত্মীয় বলেও পরিচয় দিয়েছিলেন পার্থ।

জেলবন্দি পার্থর হাতে সোনার আংটি, আদালতে নিয়ে আসার পথে পৃথক গাড়ির ব্যবস্থা সবই বারে বারে আদালতকে জানিয়ে তদন্তকারী সংস্থা বোঝাতে চেয়েছে পার্থ চট্টোপাধ্যায় কতখানি প্রভাবশালী। এবার পার্থর বিষয়ে বিরক্তি প্রকাশ করল আদালতও। জামিনের আবেদন জানাতে গিয়ে জরিমানার মুখেও পড়লেন তিনি।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনের কথা কি মানুষ ভুলে গেছে! দখলদারি নিয়ে কড়া নির্দেশ আদালতের


```