Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পার্কসার্কাসে গুলিতে মৃত তরুণীর বিয়ের কথা আজই পাকা হওয়ার ছিল

দ্য ওয়াল ব্যুরো: আর পাঁচদিনের মতই বাড়ি থেকে বেরিয়েছিলেন রিমা সিং। মাকে বলে এসেছিলেন, 'তাড়াতাড়ি ফিরব'। কারণ আজ তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আজই তাঁর পাকা দেখার কথা। তবে, আর ফেরা হল না বাড়িতে। পার্কসার্কাসে (Park Circus) গুলিতে ল

পার্কসার্কাসে গুলিতে মৃত তরুণীর বিয়ের কথা আজই পাকা হওয়ার ছিল

শেষ আপডেট: 10 June 2022 14:12

দ্য ওয়াল ব্যুরো: আর পাঁচদিনের মতই বাড়ি থেকে বেরিয়েছিলেন রিমা সিং। মাকে বলে এসেছিলেন, 'তাড়াতাড়ি ফিরব'। কারণ আজ তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আজই তাঁর পাকা দেখার কথা। তবে, আর ফেরা হল না বাড়িতে। পার্কসার্কাসে (Park Circus) গুলিতে লুটিয়ে পড়েন তিনি। বাড়িতে তখন তাঁরই অপেক্ষায় পথ চেয়ে বাবা-মা।

মেয়ের মৃত্যুর খবর প্রথমে বিশ্বাসই করেননি রিমার বাবা মা। বাড়িতে তখন এই বিশেষ দিনের জন্য সাজগোজ চলছে। কিন্তু সেই আনন্দে নেমে আসে বিষাদের ছায়া। মেয়ের মৃত্যুর খবর পৌঁছাতেই শোকে পাথর হয়ে যান মা। আর বাবা, ধরে রাখতে পারেননি চোখের জল। খবর পেয়েই ছুটে আসেন রিমার হবু বর প্রবীর রায়।

বাবার কারখানা বন্ধ প্রায় পাঁচ বছর। তাই পড়াশুনা মাঝ পথে থামিয়েই ফিজিওথেরাপির ট্রেনিং নেওয়া শুরু করেন রিমা। বাবার টুকটাক উপার্জন ও রিমার ফিজিওথেরাপির সামান্য টাকা দিয়ে সংসার চলত। তাই এদিন তাঁর জীবনের বিশেষ দিনেও বাড়িতে না থেকে দুপুর ১২ টা নাগাদ কাজে বেরোন রিমা।

হাওড়ার দাসপাড়া থানা এলাকার ১৩৩ ফকির মিস্ত্রি বাগান লেনের বাড়িতে এখন শুধুই কান্নার রোল শোনা যাচ্ছে। রিমার মা জানান, তাড়াতাড়ি ফিরব বলে হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়েছিল রিমা। আর ফিরল না। আজই তাঁর বিয়ের তারিখ ঠিক হওয়ার কথা ছিল।

রিমার সিংহের বিয়ে কথাবার্তা চলছিল প্রবীর রায় নামে এক ব্যক্তির সঙ্গে। হবু বউয়ের মৃত্যু সংবাদ পেয়ে রিমার বাড়ি ছুটে আসেন তিনি। তাঁর কথায়, তিনি টিভি থেকে খবর পেয়ে রিমার ফোনে ফোন করেছিলেন। সেই সময় বেনিয়াপুকুর থানা অফিসার ফোন তোলেন। তাঁর কাছ থেকে হবু স্ত্রীর মৃত্যু সংবাদ পান।

লকডাউনে রিমার পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে। বাবার কাজ চলে যাওয়া মা, ভাই, দিদার দায়ভার এসে পরে রিমার কাঁধে। তাই দ্বিতীয়বর্ষে রেজাল্ট বেরনোর পর পড়াশোনা ছেড়ে দেন রিমা। ফিজিওথেরাপির ট্রেনিং নেওয়া শুরু করেন। বাবার টুকটাক উপার্জন ও রিমার ফিলিওথেরাপির সামান্য টাকা দিয়ে সংসার চলত। মেয়ের মৃত্যুর পর অথৈ জলে পড়ল গোটা সিং পরিবার।

উল্লেখ্য, শুক্রবার পার্কসার্কাসের (Park Circus) বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ৫০ মিটার দূরেই এক নিরাপত্তারক্ষীর এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান রিমা। পরে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী হন ওই পুলিশকর্মী চোদুপ লেপচাও। আহত হন বাইক চালক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কেন এমন ঘটালেন পুলিশকর্মী চোদুপ লেপচা? তাঁর মানসিক স্বাস্থ্য ঠিক ছিল তো? তদন্তে সেটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আত্মঘাতী পুলিশকর্মীর মানসিক স্বাস্থ্য কেমন ছিল? তদন্তে সেটাও দেখা হবে, জানালেন সিপি


```