
শেষ আপডেট: 21 May 2022 06:58
দ্য ওয়াল ব্যুরো: এই নিয়ে পরপর তিনদিন। শনিবারও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari) জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। শুক্রবার ন’ঘণ্টা জেরার শেষে নিজাম প্যালেস থেকে বেরিয়েছিলেন পরেশ। জানা গিয়েছে তাঁর গাড়ি কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলে ঢোকার আগে ফের সিবিআই জানায়, শনিবার সকাল সাড়ে দশটার মধ্যে আসতে হবে নিজাম প্যালেসে। এদিন সময়ের আগেই নিজামে পৌঁছে যান পরেশ।
শুক্রবার পরেশ (Paresh Adhikari) বেরিয়ে আসার পর নিজামে ঢুকেছিলেন এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা। তাঁকেও এদিন দুপুরে ফের তলব করা হয়েছে বলে খবর। তা ছাড়া শিক্ষা দফতরের এক আমলাকে সিবিআই ডেকে জেরা করতে পারে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন: মোদীকে হটাতে ভারত যাত্রায় কেসিআর, আসছেন বাংলাতেও, পিছনে কি প্রশান্ত
পরেশের (Paresh Adhikari) মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুল শিক্ষিকার চাকরিতে নিয়োগ মামলায় শুক্রবার কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছেন, অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। তা ছাড়া গত ৪১ মাস অঙ্কিতা শিক্ষিকা হিসেবে যে বেতন পেয়েছেন তা ধাপে ধাপে ফেরত দিতে হবে।