Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধানের মৃত্যু, গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো: বিহারের কিষাণগঞ্জ হয়ে শিলিগুড়ির হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। উত্তর দিনাজপুরের (North Dinajpur) পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহির মৃত্যু হল শিলিগুড়ির নার্সিংহোমে (panchayat pradhan sho

গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধানের মৃত্যু, গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় আতঙ্ক

শেষ আপডেট: 20 September 2023 15:38

দ্য ওয়াল ব্যুরো: বিহারের কিষাণগঞ্জ হয়ে শিলিগুড়ির হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। উত্তর দিনাজপুরের (North Dinajpur) পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহির মৃত্যু হল শিলিগুড়ির নার্সিংহোমে (panchayat pradhan shot death)। ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

বুধবার দুপুরে ফিল্মি কায়দায় পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটে পাঞ্জিপাড়া ফাঁড়ির ১ কিমির মধ্যেই (panchayat pradhan shot death)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

আহত প্রধান মহম্মদ রাহিকে উদ্ধার করে বিহারের কিষাণগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পেটে, বুকে এবং গলায় গুলি লাগে। গভীর ক্ষত এবং অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

বুধবার দুপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া বাজারের পথ ধরে বাইকে করে যাচ্ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি। তখনই পিছন থেকে একটি কালো চারচাকার গাড়ি এগিয়ে আসে। কালো চারচাকার গাড়িটি একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রধানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

গুলির আওয়াজে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঠিক কী কারণে, কে বা কারা ওই প্রধানকে লক্ষ্য করে গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এভাবে দিন দুপুরে প্রধানকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি কাণ্ডের জেরে এলাকার জনমানসে নেমে এসেছে তীব্র আতঙ্কের পরিবেশ। পরিস্থিতির জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকেই দুষছেন বাসিন্দাদের একাংশ।

আরও পড়ুন: তিলজলার বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ছাত্রীর দেহ! খুন না আত্মহত্যা, ঘনিয়েছে রহস্য


```