Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

গণনায় কারচুপির 'খেলা' শুরু? কমিশনের এই বিজ্ঞপ্তি জেলায় পৌঁছতেই সমস্বরে অভিযোগ বিরোধীদের

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল ৮টা থেকে পঞ্চায়েত ভোটের গণনা (Panchayat Election Counting) শুরু হয়ে যাবে। তার আগে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) একটি বিজ্ঞপ্তি নিয়ে এখন থেকে সন্দেহ প্রকাশ করতে শুরু করে দিলেন বিরোধীরা

গণনায় কারচুপির 'খেলা' শুরু? কমিশনের এই বিজ্ঞপ্তি জেলায় পৌঁছতেই সমস্বরে অভিযোগ বিরোধীদের

শেষ আপডেট: 10 July 2023 14:07

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল ৮টা থেকে পঞ্চায়েত ভোটের গণনা (Panchayat Election Counting) শুরু হয়ে যাবে। তার আগে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) একটি বিজ্ঞপ্তি নিয়ে এখন থেকে সন্দেহ প্রকাশ করতে শুরু করে দিলেন বিরোধীরা।

সোমবার দুপুরে জারি করা ওই বিজ্ঞপ্তি সমস্ত জেলা শাসক ও জেলা পঞ্চায়েত অফিসারদের পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী প্রতিটি ব্যালট পেপারের উপর একটা বিশেষ চিহ্ন দিয়ে স্ট্যাম্প লাগানো বাধ্যতামূলক। ভোটারের হাতে ব্যালট পৌঁছনোর আগে সেই স্ট্যাম্প ও প্রিসাইডিং অফিসারের সই বাধ্যতামূলক। এদিন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণনার সময়ে যদি দেখা যায় কোনও ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই নেই বা পিছনে রাবার স্ট্যাম্প লাগানো নেই, তবে তা বাতিল করা হবে।

ভোট গণনায় (Panchayat Election Counting) স্বচ্ছতা রাখতেই কমিশন এই নির্দেশ দিয়েছে। কারণ, কমিশনের সূত্রের মতে, এবার পঞ্চায়েত ভোটে ব্যালট লুঠ, নকল ব্যালট ছাপা বা ব্যালটে ছাপ্পার অভিযোগ উঠেছে। এই সব অনিয়ম যাতে প্রকৃত জনাদেশকে প্রভাবিত করতে না পারে সেই কারণেই এই বন্দোবস্ত করা হয়েছে।

বিরোধীদের আশঙ্কা, আসল কারণ উল্টো। কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন, কে জানে ভোটের দিন কী খেলা হয়েছে? গ্রামের মানুষ বেশি জটিলতা বোঝে না। এই রাবার স্ট্যাম্পের ছুতোয় হয়তো দেখা যাবে বহু ভোট বাতিল হয়েছে। হতে পারে ভোটের সময়ে ব্যালটের পিছনে রাবার স্ট্যাম্প ছিলই না।

বিজেপিরও আশঙ্কা গণনায় কারচুপি ও গা জোয়ারি হতে পারে। শুভেন্দু অধিকারী এদিন স্পষ্টতই বলেন, যেখানেই তৃণমূল দেখবে হেরে যাচ্ছে, সেখানে ব্যালট পেপারে দু’বার ছাপ দিয়ে বাতিল করার চেষ্টা হবে। সব দলের কাউন্টিং এজেন্টের উচিত গণনায় কড়া নজর রাখা। শুভেন্দু এও বলেন, বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার গোটা ভোটকে প্রহসনে পরিণত করেছেন। এই ভোটে আস্থা হারিয়েছে বাংলার মানুষ।

‘সরকার ঠিক কী করছে?’, নির্বাচনী-হিংসা নিয়ে রাজ্যের থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট


```