Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

৮৪ হাজার পিছু একটা আইসোলেশন বেড, ১১ হাজারের জন্য একজন ডাক্তার, সরকারি তথ্যে বেআব্রু পরিকাঠামো

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনই ভাল ভারতে। ১৩৫ কোটির দেশে এত চিকিৎসা সরঞ্জাম কোথায়! সংক্রমণ বড় আকারে ছড়ালে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখোমুখি হতে হবে দেশকে। এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের সাম্প্রতিক পর

৮৪ হাজার পিছু একটা আইসোলেশন বেড, ১১ হাজারের জন্য একজন ডাক্তার, সরকারি তথ্যে বেআব্রু পরিকাঠামো

শেষ আপডেট: 22 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনই ভাল ভারতে। ১৩৫ কোটির দেশে এত চিকিৎসা সরঞ্জাম কোথায়! সংক্রমণ বড় আকারে ছড়ালে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখোমুখি হতে হবে দেশকে। এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের সাম্প্রতিক পরিসংখ্যান। বিপুল জনসংখ্যার এই দেশে কোভিড-১৯ সংক্রমণকে ঠেকাতে হলে সচেতনতার পাশাপাশি সামাজিক স্তরে মেলামেশাও বন্ধ করে দিতে হবে। কারণ সংক্রমণ যদি সামাজিক স্তরে গিয়ে ঠেকে (Community Transmission)তাহলে সেই সব রোগীর চিকিৎসা করার জন্য বা সংক্রমণ সন্দেহে আসা মানুষজনকে কোয়ারেন্টাইনে পাঠাবার মতো জায়গার ঘাটতি রয়েছে।   কী বলছে সরকারি তথ্য?

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডেটা বলছে, হিসেব করে দেখতে গেলে ভারতে ৮৪ হাজারের জন্য বরাদ্দ একটামাত্র আইসোলেশন বেড। যদি কোয়ারেন্টাইনে পাঠাতে হয়, তাহলে একটা বেড ধার্য প্রতি ৩৬ হাজার দেশবাসীর জন্য।

চমকের শেষ এখানেই নয়। ঘুম উড়িয়ে দেওয়ার মতো তথ্য হল, যদি করোনার সংক্রমণ মহামারী হয়ে দেখা দেয় তাহলে চিকিৎসা করার মতো ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও অভাব রয়েছে এ দেশে। দেখতে গেলে প্রতি ১১,৬০০ জনের জন্য ডাক্তার রয়েছেন একজন। আর প্রতি ১,৮২৬ জন রোগীর জন্য হাসপাতালের বেড রয়েছে একটি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি পরিসংখ্যানের কথা জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তিনি লকডাউনেরই সিদ্ধান্ত নেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন কতটা উপযোগী সেই নিয়ে প্রশ্ন উঠেছে সার্বিক স্তরে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) আধিকারিক মাইক রায়ান বলেছেন, লকডাউনের বদলে সচেতনতা অনেক বেশি উপযোগী। সংক্রামিত রোগীদের খুঁজে বার করে তাদের পরীক্ষা করানো দরকার। তা না হলে সংক্রমণ ঠেকানো যাবে না। আইসিএমআরের ইনস্টিটিউট অব জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির ডিরেক্টর অনুরাগ আগরওয়াল বলেছেন, ভারত এখনও সংক্রমণের নিরিখে ‘স্টেজ ২’ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে রয়েছে। স্টেজ-৩ ঠেকাতে সবচেয়ে আগে সামাজিক স্তরে মেলামেশা বন্ধ করতে হবে। সেদিক থেকে প্রধানমন্ত্রীর ‘জনতা কার্ফু’-র সিদ্ধান্ত একদমই সঠিক ছিল। লকডাউনের ঘোষণাও ঠিক। কারণ এ দেশে সংক্রমণ মহামারীর চেহারা নিলে তাকে রোখার মতো পরিকাঠামোর অভাব রয়েছে। আইসিএমআরের ডিজি ড. বলরাম ভার্গব বলেছেন, স্টেজ-২ থেকে স্টেজ-৩ যেতে বেশি সময় লাগবে না। ভারতে যেভাবে সংক্রামিতের সংখ্যা বাড়ছে তাতে সামাজিক স্তরে সংক্রমণ ছড়াতে বেশি দেরি নেই। এই পরিস্থিতির মোকাবিলা করতে তাই লকডাউনই সঠিক পথ।

```