Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কা, গুরুতর আহত হয়ে প্রাণ হারালেন প্রৌঢ়া

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া:  নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে একটি লরি একটা ছোটো গাড়িকে ধাক্কা মারায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন এক প্রৌঢ়া সহ গাড়িটির চার জন আরোহী। রবিবার ১৩ই সেপ্টেম্বর রাতের দিকে উলুবেড়িয়ার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই প্রৌঢ়া

নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কা, গুরুতর আহত হয়ে প্রাণ হারালেন প্রৌঢ়া

শেষ আপডেট: 14 September 2020 06:48

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া:  নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে একটি লরি একটা ছোটো গাড়িকে ধাক্কা মারায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন এক প্রৌঢ়া সহ গাড়িটির চার জন আরোহী। রবিবার ১৩ই সেপ্টেম্বর রাতের দিকে উলুবেড়িয়ার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই প্রৌঢ়ার। বাগনান আষাঢ়িয়ার কাছে ৬নং জাতীয় সড়কের উপর ১৩ তারিখ রবিবার বিকেলে একটি শোচনীয় পথ দুর্ঘটনা ঘটে। যার জেরে প্রাণ হারান ঊনষাট বছর বয়সী এক মহিলা। তার সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মৃত প্রৌঢ়ার নাম অঞ্জলি ধর। বাড়ি কলকাতার সোনারপুরে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ তারিখ বিকেলে কোলাঘাটগামী একটি লরি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো দিকে কোলকাতামুখী হাইওয়ের উপর উঠে আসে। সেই সময় দিঘা ফেরত একটি ছোটো গাড়ি কোলকাতার দিকে যাচ্ছিল। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ছোটো গাড়িটিকে। ঘটনাস্থলেই চালক সহ গাড়িটির চারজন আরোহী গুরুতর আহত হয়। ঘটনার পরই ছুটে আসেন এলাকার মানুষ।স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে জাতীয় সড়কে টহলদারিরত পুলিশ আহতদের উদ্ধার করে বাগনান হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে বাগনান হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় আহতদের রবিবার সন্ধের পর উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে উলুবেড়িয়ারই এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন আহত চারজন। কিন্তু তারপরও সাড়া মেলেনি চিকিৎসায়। গুরুতর আহত ওই প্রৌঢ়ার শারীরিক অবস্থার ক্রম-অবনতি শুরু হয়। ১৩ তারিখ সন্ধের পর ওই বেসরকারি হাসপাতালেই অঞ্জলি ধর নামক ওই প্রৌঢ়ার মৃত্যু হয়। তদন্তে নেমে ঘটনাস্থল থেকে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। লরিটির চালক অবশ্য গা ঢাকা দেয়। চালকের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

```