Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে পুরনো নিয়ম ফিরল, পার্থর সময়ের বিধি বদল

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগে (Head Teacher Recruitment) বাম আমলের নিয়ম ফেরাল রাজ্য সরকার। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) শিক্ষামন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের নিয়মে বদল আনা হয়ে

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে পুরনো নিয়ম ফিরল, পার্থর সময়ের বিধি বদল

শেষ আপডেট: 20 February 2023 17:07

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগে (Head Teacher Recruitment) বাম আমলের নিয়ম ফেরাল রাজ্য সরকার। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) শিক্ষামন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের নিয়মে বদল আনা হয়েছিল।

কী নিয়ম ছিল আগে?

প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নিত জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। মূলত প্রশাসনিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের দৃষ্টিভঙ্গি থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হঠাৎ করেই তা বদলে দিয়েছিলেন পার্থ।

২০১৮ সালে পার্থ কী নিয়ম করেছিলেন?

মাঝের এই সময়টা প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কোনও ভূমিকা ছিল না। যা করত শিক্ষা দফতর। অর্থাৎ পুরো প্রক্রিয়াটাই হয়ে উঠেছিল কেন্দ্রীভূত।

অভিযোগ ছিল, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের হাত থেকে শিক্ষা দফতর কেন্দ্রীয়ভাবে এই কাজ করার ক্ষেত্রেও অনিয়ম হয়েছিল। নিয়োগের ক্ষেত্রে বেআইনি আর্থিক লেনদেন হয়েছিল বলে দাবি একাধিক শিক্ষক সংগঠনের। সোমবার শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে ফের পুরনো নিয়ম ফিরিয়ে আনল।

মোদীর পরামর্শ, ১০ মার্চ থেকে বাংলাতেও বিজেপির 'সংখ্যালঘু জোড়ো‌' অভিযান


```