Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পাইপ ফুটো হয়ে মাঠে গড়াচ্ছে ডিজেল, ঘরে তুলতে হুড়োহুড়ি পানাগড়ে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মঙ্গলবার দুপুরে হঠাৎ হইচই দুর্গাপুরের ( Durgapur ) পানাগড়ে। মাটির নীচ দিয়ে যাওয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ( IOC ) তেলের পাইপ লিক ( Oil Pipe Leak ) করে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল ডিজেল। বেলা একটা

পাইপ ফুটো হয়ে মাঠে গড়াচ্ছে ডিজেল, ঘরে তুলতে হুড়োহুড়ি পানাগড়ে

শেষ আপডেট: 20 December 2022 15:29

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মঙ্গলবার দুপুরে হঠাৎ হইচই দুর্গাপুরের ( Durgapur ) পানাগড়ে। মাটির নীচ দিয়ে যাওয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ( IOC ) তেলের পাইপ লিক ( Oil Pipe Leak ) করে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল ডিজেল।

বেলা একটা নাগাদ পানাগর বাইপাস সংলগ্ন পাঠানপাড়ার কবরস্থানের কাছে মাটির নীচে পাইপলাইন ফুটো হয়ে যায়। তেলে ভাসতে থাকে গোটা এলাকা। ঘটনা জানতে পেরে বালতি আর জ্যারিকেন নিয়ে ছোটাছুটি শুরু করে দেন এলাকার কয়েকশো মানুষ। মাঠে গড়াগড়ি যাওয়া তেল ঘরে তুলতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।

সন্তানকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বধূ, গণপতিনগরে হইচই

ঘটনাস্থলের পাশেই পানাগর বায়ু সেনা ছাউনির সীমানা। দুর্ঘটনার সম্ভাবনা থাকায় সতর্ক হয়ে যায় প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। ছুটে আসেন আইওসির আধিকারিকরাও। সংস্থার জেনারেল ম্যানেজার (রক্ষণাবেক্ষণ) জয়দেব মান্না জানান, পাইপলাইন লিক হওয়ায় প্রায় এক ট্যাঙ্কার তেল নষ্ট হয়েছে। যার পরিমাণ প্রায় ১২ হাজার লিটার। তিনি বলেন, “জরুরি ভিত্তিতে কাজ করে তেল যাতে আর কোনওভাবেই বাইরে আসতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।”

এমন ঘটনায় দিনভরই চাঞ্চল্য ছিল পানাগড়ের পাঠানপাড়ায়। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।


```