Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

স্বাস্থ্যসাথী কার্ড থাকা কাউকে যেন নার্সিংহোম না ফেরায়, কড়া বার্তা মুখ্যসচিবের

রফিকুল জামাদার স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে এমন কেউ যেন পরিষেবা না পেয়ে নার্সিংহোমগুলি থেকে না ফেরেন, শনিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা নার্সিংহোমগুলিকে এ ব্যাপারে কড়া বার্তা দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শনিবার সমস্ত জেলার জ

স্বাস্থ্যসাথী কার্ড থাকা কাউকে যেন নার্সিংহোম না ফেরায়, কড়া বার্তা মুখ্যসচিবের

শেষ আপডেট: 9 January 2021 14:33

রফিকুল জামাদার

স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে এমন কেউ যেন পরিষেবা না পেয়ে নার্সিংহোমগুলি থেকে না ফেরেন, শনিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা নার্সিংহোমগুলিকে এ ব্যাপারে কড়া বার্তা দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শনিবার সমস্ত জেলার জেলাশাসক, সিএমওএইচ, ডেপুটি সিএমওএইচ, হাসপাতাল ও নার্সিংহোমগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। সূত্রের খবর, সেখানে তিনি বলেন, সরকারের কাছে যেন এমন অভিযোগ না আসে যে, স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে অথচ নার্সিংহোমে পরিষেবা পাচ্ছেন না। তেমন হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিনের বৈঠকে মুখ্যসচিব স্পষ্ট করে বলেছেন, যদি কোনও সমস্যা থাকে তাহলে তা মেটাতে হবে। কিন্তু রোগীর পরিষেবা তাতে যেন ব্যহত না হয়। জেলা স্বাস্থ্য আধিকারিক ও জেলাশাসকদের নবান্নের তরফে বলা হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় যাতে আরও বেশি সংখ্যক নার্সিংহোমকে অন্তর্ভুক্ত করা যায় এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। জেলায় জেলায় স্বাস্থ্যসাথী সংক্রান্ত হেল্প ডেস্ক কী ভাবে  বাড়ানো যায় সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এমনিতেই স্বাস্থ্যসাথী প্রকল্পকে এখন পাখির চোখ করেছে রাজ্য সরকার। দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতেও দেখা গিয়েছে, সবচেয়ে বেশি মানুষ আসছেন স্বাস্থ্যসাথীর সুবিধা নিতেই। ফলে এই পরিস্থিতিতে পরিষেবায় যাতে কোনও খামতি না হয় সে ব্যাপারে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছেন গত ৫ জানুয়ারি। তা ছাড়া গতকাল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী বলেছিলেন, “স্বাস্থ্যসাথী কার্ডটা করিয়ে নিন।” মুখ্যমন্ত্রীর উদ্দেশ ছিল টালিগঞ্জ ইন্ডাস্ট্রির টেকনিশয়ান ও কর্মীরা। বাংলায় আয়ুষ্মান ভারত কার্যকর না করা নিয়ে রাজ্য সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগছে বিজেপি। আজও বর্ধমানের কর্মসূচি থেকে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। যদিও রাজ্য সরকারের বক্তব্য, আয়ুষ্মান ভারতের দরকার নেই কারণ রাজ্য আগে থেকেই স্বাস্থ্যসাথী চালু করেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রোজই প্রায় বলছেন, স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে আসলে প্রতারণা। তাঁর কথায়, “ওই কার্ডে রেট চার্টটা দেখেছেন? দাঁত তুলতে ২৫০ টাকা, কিডনি সারাতে ২৪০০ টাকা। কোথাও এই টাকায় চিকিৎসা হয়?” পরিস্থিতি যখন এমনই তখন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নার্সিংহোমগুলিকে সতর্ক করে দিল নবান্ন।

```