Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাংলায় বুথের সংখ্যা অনেক বাড়ল, ভোট ঘোষণা হতেই বাইক মিছিল বন্ধ, বাজেয়াপ্তও হতে পারে

দ্য ওয়াল ব্যুরো: বিহার নির্বাচন দেখেই বোঝা গিয়েছিল যে বাংলায় এ বারের নির্বাচনে বুথের সংখ্যা বাড়বে। কারণ, করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই ভিড় ঠেকাতে গেলে বুথ পিছু ভোটার কমাতে হবে। শেষমেশ হলও তাই। বাংলায় আসন্ন বিধানস

বাংলায় বুথের সংখ্যা অনেক বাড়ল, ভোট ঘোষণা হতেই বাইক মিছিল বন্ধ, বাজেয়াপ্তও হতে পারে

শেষ আপডেট: 22 January 2021 11:12

দ্য ওয়াল ব্যুরো: বিহার নির্বাচন দেখেই বোঝা গিয়েছিল যে বাংলায় এ বারের নির্বাচনে বুথের সংখ্যা বাড়বে। কারণ, করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই ভিড় ঠেকাতে গেলে বুথ পিছু ভোটার কমাতে হবে। শেষমেশ হলও তাই। বাংলায় আসন্ন বিধানসভা ভোটে বুথের সংখ্যা এক লাফে ২২ হাজার বেড়ে গেল। বুথের মোট সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ১ হাজার। বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে বাংলায়। গত দুদিন ধরে তাঁরা রাজ্যের পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তার পর আজ সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি বলেন, প্রত্যেকটা বুথই থাকবে গ্রাউন্ড ফ্লোরে। যাতে প্রবীণ নাগরিকদের কোনও অসুবিধা নেওয়া হয়।

তাৎপর্যপূর্ণ হল, ৮০ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, বিহার ভোটে তাঁদের পোস্টাল ব্যালটের সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু বাংলার ব্যাপারে তা নিয়ে নিরব কমিশন। কারণ, বিরোধীরা অভিযোগ করেছেন, বাংলায় সে রকম করলে শাসক দল ভোটে কারচুপির সুযোগ পেয়ে যাবে। বাংলায় নির্বাচনী সন্ত্রাসের ইতিহাস সুদীর্ঘ। সেই ট্রাডিশন সমানে চলছে। এ বার ভোটে তা দমন করাই কমিশনের কাছে চ্যালেঞ্জ। মুখ্য নির্বাচন কমিশনার এদিন পরিষ্কার জানিয়েছেন, ভোটের দিন ঘোষণার পর আর কোনও বাইক মিছিল করা যাবে না। কমিশন সূত্রে বলা হচ্ছে, ভোটের সময়ে বাইক মিছিল করতে দেখা গেলে, সেই বাইক পুলিশ আটক করতে পারে। ভোট শেষ হওয়ার আগে তা ফেরত পাওয়া যাবে না।

```