Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রক্তচাপে ওঠা-নামা, উত্তরবঙ্গের অনশনকারী সৌভিককে হাসপাতালে নেওয়া হলেও ফিরে এলেন অনশনমঞ্চে

উত্তরবঙ্গ মেডিক্যালের অনশনকারী অলোক ভার্মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল আগেই। এবার সেই মেডিক্যালেরই আরও এক অনশনকারী সৌভিক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

রক্তচাপে ওঠা-নামা, উত্তরবঙ্গের অনশনকারী সৌভিককে হাসপাতালে নেওয়া হলেও ফিরে এলেন অনশনমঞ্চে

হাসপাতালে যাওয়ার সময়ের ছবি

শেষ আপডেট: 14 October 2024 17:37

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক অনশনকারী অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মতলার অনশন মঞ্চের অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য। উত্তরবঙ্গ মেডিক্যালের অনশনকারী অলোক ভার্মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল আগেই। এবার সেই মেডিক্যালেরই আরও এক অনশনকারী সৌভিক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সোমবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। হাসপাতাল সূত্রে খবর, রক্তচাপ ওঠানামা করছিল তাঁর। যদিও শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়নি। স্বাস্থ্য পরীক্ষার পর আবার অনশনমঞ্চে ফিরে আসেন তিনি।

প্রসঙ্গত, আরজি করের ঘটনার প্রতিবাদ-সহ দশ দফা দাবিতে মিছিল, আন্দোলনের পাশাপাশি আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। সেই শূন্যস্থান পূরণ করতে নতুন করে অনশনে বসছেন অন্য জুনিয়র ডাক্তাররা। 

সোমবার সকাল থেকে শিলিগুড়িতে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তার সন্দীপ মণ্ডল। তিনি উত্তরবঙ্গ মেডিক্যালের ইএনটি বিভাগের পিজিটির দ্বিতীয় বর্ষের পড়ুয়া। সন্দীপ অনশনে বসায় এখন কলকাতা-শিলিগুড়ি মিলিয়ে অনশনরত জুনিয়র ডাক্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল আট জন।

যদিও, দশ দফা দাবিতে অনড় অনশনকারীরা। তাঁদের সাফ কথা, সরকার দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।


```