Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মইদুলের অভিযোগে সক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন, দিল্লিতে মামলা দায়ের

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামকে (Maidul Islam) গৃহবন্দি করার অভিযোগে এবার মাঠে নামল জতীয় মানবাধিকার কমিশন (NHRC)। দিল্লিতে এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে বলে খবর। কলকাতায় বাচ্চাদের মধ্যে ছড়াচ্ছে ভাইরা

মইদুলের অভিযোগে সক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন, দিল্লিতে মামলা দায়ের

শেষ আপডেট: 14 September 2021 07:45

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামকে (Maidul Islam) গৃহবন্দি করার অভিযোগে এবার মাঠে নামল জতীয় মানবাধিকার কমিশন (NHRC)। দিল্লিতে এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে বলে খবর। কলকাতায় বাচ্চাদের মধ্যে ছড়াচ্ছে ভাইরাল নিউমোনিয়া! হাসপাতালে ভর্তি ২০ জন শিক্ষক নেতা মইদুল ইসলাম কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করার পরেই মামলা দায়ের করেছে মানবাধিকার কমিশন। দিন কয়েক আগে মইদুল ইসলামকে গ্রেফতার করতে তাঁর বেলেঘাটার শ্বশুরবাড়িতে যায় শ’দুয়েক পুলিশ। অভিযোগ, কোনও আগাম বার্তা ছাড়া, কোনও ওয়ারেন্ট ছাড়া পুলিশ তাঁকে গ্রেফতার করতে হানা দিয়েছে রাতের অন্ধকারে। মইদুল ইসলাম দরজা খোলেননি। গোটা ঘটনা ফেসবুক লাইভে শেয়ার করেন তিনি। পুলিশ দরজা ভাঙার হুমকি দিচ্ছে এমনও শোনা যায় সেই লাইভে। সারারাত বাড়ির বাইরেই পুলিশ দাঁড়িয়েছিল বলে অভিযোগ। যদিও সেদিন তাঁকে গ্রেফতার করা হয়নি। পরদিন সকালে এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন মইদুল। সেখানে তাঁকে আশ্বাস দেওয়া হয়। কিন্তু গৃহবন্দি রাখার অভিযোগ নিয়ে এরপর জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানান শিক্ষক নেতা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```