Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বারাসত জেলা আদালতে রাজীব-মামলার শুনানি শেষ, রায় শিগগির

দ্য ওয়াল ব্যুরো: এক ঘণ্টারও বেশি সময় ধরে চলল শুনানি। এবার অপেক্ষা, কী রায় দেন বিচারক! সারদা কেলেঙ্কারি মামলায় রাজীব কুমারের আগাম জামিনের শুনানি সবে শেষ হয়েছে। সারা রাজ্যের চোখ এখন বারাসত জেলা আদালতের দিকে। এ দিন দুপুর দু'টোর পর শুরু হয় এই

বারাসত জেলা আদালতে রাজীব-মামলার শুনানি শেষ, রায় শিগগির

শেষ আপডেট: 17 September 2019 10:08

দ্য ওয়াল ব্যুরো: এক ঘণ্টারও বেশি সময় ধরে চলল শুনানি। এবার অপেক্ষা, কী রায় দেন বিচারক! সারদা কেলেঙ্কারি মামলায় রাজীব কুমারের আগাম জামিনের শুনানি সবে শেষ হয়েছে। সারা রাজ্যের চোখ এখন বারাসত জেলা আদালতের দিকে। এ দিন দুপুর দু'টোর পর শুরু হয় এই মামলার শুনানি। আজ সকালে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন নিয়ে বারাসত আদালতের স্পেশাল কোর্টে গিয়েছিলেন তাঁর আইনজীবীরা। কিন্তু স্পেশাল কোর্টের এই আবেদন শোনার এক্তিয়ার নেই বলে জানিয়ে দেন বিচারক। স্বভাবতই ধাক্কা খান তাঁরা। পরে জেলা জজ আদালতে গোপাল হালদার, রাজীব ঝা সহ তিন আইনজীবীর উপস্থিতিতে রাজীব কুমারের জামিনের আবেদন দাখিল করা হয়। জেলা জজের আদালতে এই মামলার শুনানি করা যাবে কি না তা নিয়ে ধোঁয়াশা ছিল প্রাথমিক অবস্থায়। কিন্তু পরে মামলা গৃহীত হয়। সারদা মামলায় শুক্রবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ তুলে নেয় কলকাতা হাইকোর্ট। ওই বিকেলেই রাজীবের ৩৪ নম্বর পার্ক স্ট্রিটের ঠিকানায় গিয়ে নোটিস দিয়ে আসে সিবিআই। বলা হয়, শনিবার সকাল ১০টার মধ্যে সিজিও কমপ্লেক্সে পৌঁছতে। কিন্তু যাননি রাজীব। তদন্ত এজেন্সির অফিসাররা বিকেল পর্যন্ত অপেক্ষা করে ফিরে যান নিজাম প্যালেসে।

```