Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নৈহাটিতে বিজেপি দফতরে আগুন, পুড়িয়ে মারার চেষ্টা বলে অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক বিবাদের জেরে এবার এক বিজেপি কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল নৈহাটিতে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। তৃণমূল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। নৈহাটি থানার

নৈহাটিতে বিজেপি দফতরে আগুন, পুড়িয়ে মারার চেষ্টা বলে অভিযোগ

শেষ আপডেট: 16 January 2020 18:49

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক বিবাদের জেরে এবার এক বিজেপি কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল নৈহাটিতে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। তৃণমূল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। নৈহাটি থানার গরিফা এলাকায় বৃহস্পতিবার বিজেপির দলীয় অফিসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। তখন ওই কার্যালয়ের ভিতরে ছিলেন বিজেপি কর্মী সুব্রত দাস। অল্পের জন্য বেঁচে যান সুব্রত দাস। দরজা খুলে বেরোতে গিয়ে অবশ্য তাঁর হাত পুড়ে যায়। এর পরেই বিজেপি অভিযোগ করে যে সুব্রত দাসকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। এ ব্যাপারে তারা নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের অবশ্য এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিসি ক্যামেরায় তোলা ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে নৈহাটি থানার পুলিশ। আহত সুব্রত দাস বলেন, “নৈহাটিতে বিজেপির সক্রিয়তা নষ্ট করার জন্য তৃণমূল এই কাজ করেছে।” তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় দাবি করেছেন, তাঁদের দলের কোনও কর্মী এই কাজের সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়। আইন আইনের পথে চলবে বলেও তিনি মন্তব্য করেন। লোকসভা ভোটে এই এলাকা থেকে সাংসদ নির্বাচিত হন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং। তারপর থেকে এই এলাকায় বহু বার বিজেপি-তৃণমূল সংঘর্ষ হয়েছে তবে অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ আগে ওঠেনি।

```