Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অভিষেককে সস্ত্রীক সমন ইডি-র, আর্থিক দুর্নীতি মামলায় হাজিরার নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে (Rujira Narula) সমন পাঠাল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED - Enforcement Directoret)। আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূলের স

অভিষেককে সস্ত্রীক সমন ইডি-র, আর্থিক দুর্নীতি মামলায় হাজিরার নির্দেশ

শেষ আপডেট: 28 August 2021 09:05

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে (Rujira Narula) সমন পাঠাল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED - Enforcement Directoret)। আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সস্ত্রীক ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। আগামী ১ সেপ্টেম্বর অভিষেক ও রুজিরাকে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতেই সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুকে ডেকে পাঠিয়েছে ইডি। তাঁকে পিঙ্কন আর্থিক দুর্নীতি কাণ্ডে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছিল সংবাদসংস্থা। আরও পড়ুনঃ চাপড়ায় নিহত বিজেপি কর্মীর খুনের তদন্তে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে সিবিআই এর আগে কয়লা পাচার মামলায় অভিষেকের স্ত্রীকে কালীঘাটের বাড়িতে গিয়ে জেরা করেছিল সিবিআই। শুধু তাঁকে নয়। তাঁর বোন অর্থাৎ অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর, তাঁর স্বামী ও শ্বশুরকে বাড়িতে গিয়ে এবং নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা। এবার ইডি ডাকল অভিষেক ও রুজিরাকে। জানা গিয়েছে কয়লা মামলায় ডাকা হয়েছে অভিষেক ও রুজিরাকে। ওই একই মামলায় আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইডি ডেকে পাঠিয়েছে দুই আইপিএস অফিসার শ্যাম সিং ও জ্ঞানবন্ত সিংকে । পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```