Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

লকডাউনে পুলিশের লাঠিতে যুবকের মৃত্যুর অভিযোগ হাওড়ায়, প্রশাসন বলল 'হৃদরোগ'

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের লাঠির আঘাতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল হাওড়ায়। বুধবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের বাণীপুর এলাকায়। মৃতের নাম লাল স্বামী (৩২)। যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছে পুলিশ। প্রশাসন

লকডাউনে পুলিশের লাঠিতে যুবকের মৃত্যুর অভিযোগ হাওড়ায়, প্রশাসন বলল 'হৃদরোগ'

শেষ আপডেট: 25 March 2020 19:51

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের লাঠির আঘাতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল হাওড়ায়। বুধবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের বাণীপুর এলাকায়। মৃতের নাম লাল স্বামী (৩২)। যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছে পুলিশ। প্রশাসনের পাল্টা দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী দুধ আনতে বেরিয়েছিলেন। তখনই জটলার মধ্যে লাঠিচার্জ করছিল পুলিশ। তার মধ্যেই পড়ে যান তিনি। এরপর ওই যুবককে স্থানীয়রা নিয়ে যান হাজি এসটি মল্লিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও হাওড়ার ডিসি সাউথ রাজ মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছেন, "ওই ব্যক্তি অসুস্থ ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।" লাঠিচার্জের কথাও অস্বীকার করেছেন এই আইপিএস। রাস্তায় জটলা দেখলেই জেলায় জেলায় পুলিশি অভিযান অব্যাহত। কোথাও কানধরে ওঠ-বোস করানো তো কোথাও লাঠি উঁচিয়ে পুলিশের তেড়ে যাওয়ার ছবি উঠে এসেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র। কলকাতাতেও দু'হাজারের বেশি গ্রেফতারের ঘটনা ঘটেছে। এবার পুলিশের মারে মৃত্যুর অভিযোগ উঠল হাওড়ায়।

```