Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির নীচেই, রাজ্যের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য জুড়ে শীতের দাপট অব্যাহত। শেষ বেলায় কামড় দিচ্ছে শীত। কলকাতা থেকে শুরু করে জেলা, সব জায়গায় একই অবস্থা। উত্তুরে হাওয়ার দাপটে পারদ নামছে। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। শীতের সঙ্গে রয়েছে কুয়াশার দাপট

কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির নীচেই, রাজ্যের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

শেষ আপডেট: 3 February 2021 03:45

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য জুড়ে শীতের দাপট অব্যাহত। শেষ বেলায় কামড় দিচ্ছে শীত। কলকাতা থেকে শুরু করে জেলা, সব জায়গায় একই অবস্থা। উত্তুরে হাওয়ার দাপটে পারদ নামছে। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। শীতের সঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও সিকিমের পার্বত্য এলাকায়। হতে পারে তুষারপাতও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৩১ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে সকালের দিকে রয়েছে কুয়াশার দাপট। জেলা তো বটেই কলকাতাতেও সকালের দিকে ভাল কুয়াশা দেখা যাচ্ছে। বেলা বাড়লে অবশ্য আকাশ পরিষ্কার হবে বলেই পূর্বাভাস। আর তাই তাপের বিকিরণ হবে ভাল। এই বিকিরণের ফলেই সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আজ সারাদিন এই ধরনের আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেইসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত রবিবার ও মঙ্গলবার জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে বলে জানিয়েছে মৌসম ভবন। ক্রমেই তা উত্তর ভারতের দিকে অগ্রসর হবে। বুধবারের পর থেকে এ রাজ্যেও তার প্রভাব পড়তে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাই বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা। অবশ্য রবি-সোমবার ফের পারদ নামবে বলেই জানিয়েছে আলিপুর।

```