Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জের, বলছে হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়াও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ এখন অবস্থান করছে পশ্চিমবঙ্গ লাগোয়া উ

সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জের, বলছে হাওয়া অফিস

শেষ আপডেট: 6 September 2019 08:59

দ্য ওয়াল ব্যুরো: শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়াও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ এখন অবস্থান করছে পশ্চিমবঙ্গ লাগোয়া উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। এর  সঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে একই জায়গায়। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোন জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। প্রভাব পড়বে উপকূল এলাকাতেও। সে জন্য আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর থেকে আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। রবিবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। শুক্রবার শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ছিল চড়া রোদ। সঙ্গে অতিরিক্ত আর্দ্রতাও। তবে দুপুরের পর থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। বেশ কিছুই জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষতিও শুরু হয়েছে বলে খবর। বৃষ্টি হয়েছে কলকাতার কিছু অংশেও। তবে বৃষ্টি হলেও গরম এখনই কমছে না দক্ষিণবঙ্গে। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ফলে ভাদ্র মাসের গুমোট গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। দিনের প্রথমার্ধে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রাও। জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। পাশাপাশি চলতি মরশুমে আবহবিদদের আশঙ্কা সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মৌসম ভবনের আগাম পূর্বাভাস সেপ্টেম্বরের শেষ সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্ল্যান।

```