Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বছর পয়লায় পারদ ছোঁবে ৪০ ডিগ্রি! আশা নেই ছিঁটেফোঁটা বৃষ্টিরও

দ্য ওয়াল ব্যুরো: দোরগোড়ায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ। অপেক্ষার আর ২৪ ঘণ্টাও বাকি নেই। কিন্তু নতুন বছর আসার আগেই আশঙ্কার বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন দক্ষিণবঙ্গে কোনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। তাণ্ডব দেখাবে না ক

বছর পয়লায় পারদ ছোঁবে ৪০ ডিগ্রি! আশা নেই ছিঁটেফোঁটা বৃষ্টিরও

শেষ আপডেট: 14 April 2019 14:06

দ্য ওয়াল ব্যুরো: দোরগোড়ায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ। অপেক্ষার আর ২৪ ঘণ্টাও বাকি নেই। কিন্তু নতুন বছর আসার আগেই আশঙ্কার বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন দক্ষিণবঙ্গে কোনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। তাণ্ডব দেখাবে না কালবৈশাখীও। বরং দাপট বাড়বে দাবদাহের। চল্লিশের ঘরে পৌঁছবে পারদ। এই মরশুমে চৈত্রের আগমনের সঙ্গেই দক্ষিণবঙ্গে আছড়ে পড়েছিল কালবৈশাখী। কোনওদিন জোড়া কালবৈশাখী, কোনওদিন বা হাওয়া গতিবেগ ছাড়িয়েছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। ঝোড়ো হাওয়ার দাপটে তছনছ হয়ে গিয়েছিল কলকাতার একাংশ। প্রভাব পড়েছিল দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। এমনকী শিলাবৃষ্টিও দেখে নিয়েছেন শহরবাসী। তবে মার্চের শেষের দিক থেকেই বাড়তে শুরু করেছে গরম। রাতের দিকে তাপমাত্রা খানিকটা কমলেও দিনের বেলায় অস্বস্তিতে হাঁসফাঁস করছেন দক্ষিণবঙ্গবাসী। রোদের তেজে টেকা দায়। পরিসংখ্যান বলছে গত কয়েকদিনে দিনের বেলায় ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমে ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ায় কিছুটা স্বস্তি পাচ্ছিল মানুষ। তবে মাঝে আচমকাই একদিনে একলাফে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৫-এর ঘরে। আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অনুমান, বছর পয়লাতেই তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের অনুমান, বাস্তবে শরবাসীর অনুভূতি হবে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাওয়া মানে দুপুরের দিকে কার্যত লু বইবে রাস্তাঘাটে। বাড়ি থেকে বেরনো কঠিন হয়ে উঠবে সাধারণ মানুষের। নতুন বছর বঙ্গবাসী আর কী দেবে জানা নেই, তবে প্রচণ্ড গরম যে পড়বে তার আভাস দিয়েই দিয়েছে হাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর।

```